editor
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০
পরিকল্পনাহীন উন্নয়ন কাজ নিয়ে সিলেট সিটি করপোরেশনের প্রতি অভিযোগ অনেক পুরনো। অপরিকল্পিত কাজের জন্য সরকারি বরদ্দের টাকা অনকে সময় ঢালা হচ্ছে জলে- এমন অভিযোগ ওঠেছে বিভিন্ন সময়। তেমনই এক অপরিকল্পিতি প্রকল্পে টাকা ঢালার পর মাটি ভরাট করে সে স্থানকে যেন ‘মাটিচাপা’ দিলো সিসিক। এতে আর সরকারের লাখ লাখ টাকা গেলো পানিতে।
সিলেট নগরীর ১৯ নং ওয়ার্ডের রায়নগর সোনারপাড়া মসজিদের পুকুরে এমন কাণ্ড ঘটিয়েছেন সিসিক কর্তৃপক্ষ।
জানা গেছে, আলোচিত সেই প্রকল্পের পুকুর মাটি ফেলে পুরো ভরাট করে ফেলেছেন নগর কর্তৃপক্ষ। মাসখানেক আগেও যেখানে থৈ থৈ পানি ছিলো, সে স্থান এখন হয়েছে স্থানীয়দের খেলার মাঠ। তবে সে স্থানে সিসিকের অপরিণামদর্শিতার স্বারক হিসেবে এখনও রয়ে গেছে নির্মাণ করা গার্ডওয়াল ও রেলিং।
স্থানীয় এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এই পুকুর সংস্কারের জন্য প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে কাজ শুরু করে সিলেট সিটি করপোরেশন। ওই সময় মসজিদ পুকুরের গার্ড ওয়াল, এসএস রেলিং ও পুকুরের চারপাশে মাটি ভরাট কাজ করানো হয়। সংস্কারের দুই বছরের মাথায় চলতি বছর ফেব্রুয়ারি মাসে ফের খনন করতে গেলে ভেঙে পড়ে আরসিসি গার্ডওয়াল ও পুকুর পাড়ের সড়ক। এই পুকুরের আশপাশের বহুতল ভবনেও ফাটল দেখা দেয়। তখন অভিযোগ উঠে সিসিকের নিয়োগকৃত ঠিকাদারের উপর। সিসিকের দায়িত্বশীল কর্মকর্তারও তখন এর জন্য ঠিকাদারকে দায়ী করেন।
এদিকে, কিছুদিন আগে মসজিদ কমিটির লোকজনসহ এলাকাবাসী পুকুরটি ভরাট করার জন্য সিসিকের মেয়র বরাবর আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে পুকুরটি ভরাট করে দেয় সিসিক।
এর আগে সিসিক মেয়র, সিসিকের প্রকৌশলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী, গণপূর্তের প্রকৌশলীদের নিয়ে একটি টিম বেশ কয়েকবার এই জায়গা পরিদর্শন করেন। তখন প্রকৌশলীরা জনস্বার্থে পুকুরটি ভরাটের সিদ্ধান্ত দেন।
এ বিষয়ে সিসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ বলেন, গত ফেব্রুয়ারি মাসে খননের সময় পুকুরের পূর্ব ও উত্তর পাশের আরসিসি গার্ডওয়াল এবং সড়ক ভেঙে পড়ে। কয়েকটি বহুতল ভবনে ফাটল দেখা দেয়। এতে এই ভবনগুলো ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই সিসিকের মেয়রসহ বেশ কয়েকজন প্রকৌশলী এখানে এসে পরিদর্শন করে পুকুরটি ভরাট করার পক্ষে মতামত দেন।
তিনি বলেন, পুকুর ভরাট করা আইনত নিষেধ। কিন্তু জনস্বার্থে পুকুরটি ভরাট করা হয়েছে।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর বলেন, স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে এই পুকুরে সংস্কারের কাজ শুরু করা হয়েছিল। এখন আবারও তাদের আবেদনের ভিত্তিতেই পুকুরটি ভরাট করা হয়েছে। এটি ভরাট না করলে আশপাশের বিল্ডিং ধসে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
5 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
1 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
6 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
5 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
7 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
8 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
5 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 5 বুধবার (২৪