editor
প্রকাশিত: 3:19 PM, August 18, 2026
ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ উদ্বুদ্ধকরণ কর্মসূচি।
পূবালী ব্যাংক পিএলসি, পাঠানটুলা শাখা সিলেটের আয়োজনে মদিনা মার্কেট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
‘এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে শুরু হওয়া এই বিশেষ প্রচারণামূলক ক্যাম্পেইন চলবে বুধবার (১৯ আগস্ট) পর্যন্ত।
ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয় সিলেট পশ্চিম অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো: রুহুল আমিন।
এসময় তিনি বলেন, ক্যাশলেস লেনদেনের সুফল, গ্রাহক নিরাপত্তা ও সহজ পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলা কিউআর কোড ব্যবহার করে ক্রেতারা অতি সহজেই নগদ টাকা ছাড়াই কেনাকাটার বিল পরিশোধ করতে পারছেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি স্টেডিয়াম শাখার সহকারী মহাব্যবস্থাপক আবু হানিফা রনি, সিলেট পশ্চিম ও আঞ্চলিক কার্যালয়ের এসপিও গোলাম দস্তগীর, টুকেরবাজার শাখার ব্যবস্থাপক এসপিও কায়সার আহমদ, জালালপুর শাখার ব্যবস্থাপক এসপিও কায়সার আহমদ, পাঠানটুলা শাখার ব্যবস্থাপক এসপিও উত্তম চন্দ্র দাস, প্রিন্সিপাল অফিসার মো: জালাল উদ্দিন, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসা সমিতির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আজাদ রহমান, ব্যবসায়ী হাবিবুর রহমান সহ পূবালী ব্যাংক পিএলসি-এর কর্মকর্তা, মদিনা মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং স্থানীয় গ্রাহকরা উপস্থিত ছিলেন। দু’দিনব্যাপী এই প্রচারণায় ব্যবসায়ীদের বাংলা কিউআর সেবার আওতায় আনা এবং সাধারণ ক্রেতাদের মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে।
6 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস
2 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
8 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য
7 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা
1 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক
3 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)
2 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন
7 সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) তথা নগর ভবন নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার মূল কেন্দ্রবিন্দু হলেও সেখানে সেবা নিতে এসে