editor
প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, জুন ১০, ২০২৬
দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য প্রবাসী এলিনা খাতুন (এলিনা ইয়াসমিন)।
সিলেট নগরীর কাজলশাহ এলাকার ‘সোনার বাংলা’ আবাসিক এলাকার ৭ নম্বর বাড়িতে তিনি সশরীরে প্রবেশ করেন। দীর্ঘদিন পর নিজের বৈধ ঘরে ফিরতে পেরে বর্তমান সরকার, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই প্রবাসী নারী। তবে ঘরে ফিরলেও সাবেক স্বামী শফিকুল ইসলামের সন্ত্রাসীবাহিনীর হামলার ভয়, জবরদখল ও হত্যার হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
ভুক্তভোগী ও থানা সূত্রে জানা যায়, সিলেট মিউনিসিপ্যালিটি মৌজার অন্তর্গত কাজলশাহ এলাকার ডুপ্লেক্স বাড়িটি নিয়ে এলিনা খাতুন ও তাঁর সাবেক স্বামী মো. শফিকুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই সম্পত্তি নিয়ে সিলেটের বিজ্ঞ আদালতে দায়েরকৃত ‘স্বত্ব মোকদ্দমা নং- ১৭১/২০২৪ইং’-এর রায় আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে প্রবাসী এলিনা খাতুন ও তাঁর পুত্র আকবর হোসেন (ছায়েম)-এর পক্ষে প্রদান করেন।
আদালতের রায় থাকা সত্ত্বেও সাবেক স্বামী শফিকুল ইসলামের নির্দেশে তাঁর সন্ত্রাসী হাবিব বাড়িটি জবরদখল করে রাখে। গত ২০ মে এলিনা খাতুন যুক্তরাজ্য থেকে দেশে ফিরে নিজের বাসায় প্রবেশ করতে চাইলে বিবাদী পক্ষ তাঁকে প্রাণনাশের হুমকি দেয় ও হেনস্তা করে। এরপর আবারও সোমবার রাতেও শফিকুল ইসলামের নির্দেশে হাবিব প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন নাগরিক সুবিধা জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
নিরাপত্তাহীনতায় ভোগা এই প্রবাসী পরিবারের পক্ষে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য একাধিক চিঠি পাঠানো হয়। পরবর্তীতে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ২৪৬৬) দায়ের করা হলে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বাড়িটি জবরদখল মুক্ত করা হয়।
নিজ ঘরে ফিরে আবেগাপ্লুত এলিনা খাতুন গণমাধ্যমকে বলেন, আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের সিলেটের গৌরব দুই মন্ত্রী মুক্তাদির ভাই ও আরিফ ভাইকে সালাম ও কৃতজ্ঞতা জানাই। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহযোগিতায় আমি আজ সঠিক বিচার ও আইনগত সহায়তা পেয়েছি। এতদিন পর নিজ ঘরে ঢুকতে পেরে বর্তমান সরকারের ওপর প্রবাসীদের আস্থা আরও সুদৃঢ় হলো। তবে ঘরে ফিরলেও এখনো বিবাদী পক্ষ থেকে তাঁকে ও যুক্তরাজ্যে অবস্থানরত তাঁর সন্তানদের প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে জানিয়ে জীবনের নিরাপত্তার স্বার্থে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
7 আহসান হাবীব লায়েক, জকিগঞ্জঃ সিলেটের জকিগঞ্জ সীমান্তে আবারও গুলির ঘটনা। এবার ভারতের সীমান্তবর্তী তিন্নখাল এলাকায় মহিষ আনতে গিয়ে গুলিবিদ্ধ
5 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫
4 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
8 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট
6 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের
1 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক
5 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে
8 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ