editor
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, পুলিশ কমিউনিটি পুলিশকে আপন করে নিতে হবে। বর্তমানে পুলিশের সাথে কমিউনিটি পুলিশের যে সম্পর্ক রয়েছে তা আরো দৃঢ় করতে হবে। পুলিশের কর্মকর্তা যারা আছে তারা যদি কমিউনিটি পুলিশকে অঙ্গ হিসেবে বিবেচনা করেন তবে এটাই হবে আইনশৃঙ্খলা বজায় রাখার একটি উত্তম পন্থা।
মন্ত্রী বলেন, কমিউনিটি পুলিশকে নিচু ভাবা হলে চলবে না। আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদের পুলিশের অঙ্গ ভাবতে হবে। এখন মাঠে-ঘাটে, গ্রামে-গঞ্জে, পাড়ায় মহল্লায় কমিউনিটি পুলিশিং সেবা পৌছে গেছে। এ সেবা আরো বাড়িয়ে দিতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে সিলেট জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ কমিশনার রফিকুল ইসলামের পরিচালনায় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরো বলেন, দালালের মাধ্যমে কেউ বিদেশ যাবেন না। দালাল লোভ দেখিয়ে শত শত মানুষেকে নিঃস্ব করেছে। টাকা-পয়সা হাতিয়ে নিয়েছে। ধারাবাহিক ভাবে লিগ্যাল ভাবে বিদেশ যান। দালালদের পেলেই পুলিশে ধরিয়ে দিতে কমিউনিটি পুলিশের সবাইকে আহবান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম, এডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র, এসএমপির পুলিশ কমিশনার নিশারুল আরিফ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক এ জেড এ মৌলা চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের প্রফেসর তাহমিনা ইসলাম প্রমুখ।
3 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
8 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
5 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
8 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
5 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
4 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
4 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 4 বুধবার (২৪