editor
প্রকাশিত: 2:00 PM, November 3, 2020
সিলেট মেট্রোপলিটন পুলিশের নায়েক সফি আহমেদ এর সহযোগিতায় বীর হিরো মানবিক টিম ও সোস্যাল কেয়ার অফ ন্যাশন এর আয়োজনে কুলাউড়ায় স্বেচ্ছায় ১০০ ব্যাগ রক্তদান করা হয়েছে।
সফি আহমেদের জন্মদিন উপলক্ষ্যে সোমবার (২ নভেম্বর) বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে কুলাউড়া থানার সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ১০০ জন স্বেচ্ছাসেবী মানবিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এসময় ১২০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
পুলিশ সদস্য সফি বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত হওয়ায় প্রতিদিনই কুলাউড়ার অনেক রোগী রক্তের প্রয়োজন নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে থাকেন। অনেকেই রক্তের জন্য যোগাযোগ করেন। কখনও কখনও রক্ত জোগার করে দিতে কষ্ট হয়।
মানুষের জীবন বাঁচাতে তাৎক্ষণিক রক্ত জোগার করার লক্ষ্যেই জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন গ্রুপের ১০০ ব্যাগ রক্ত সংগ্রহ করেছি। আরো ১২০ জনের রক্তেরগ্রুপ নির্ণয় করা হয়েছে। যারা যেকোন সময় রক্ত দিতে প্রস্তুত রয়েছেন।
তিনি বলেন, এখন থেকে প্রতি ৪ মাস পরপর কুলাউড়ায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রী রক্ত গ্রুপিং এর আয়োজন করা হবে।
সিলেট মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতায় ছিল সিলেট সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন, কুলাউড়া রক্তদান ও সমাজ কল্যান ফাউন্ডেশন, প্রত্যাশা সামাজিক সংগঠন কস্করপুর, কুলাউড়া, রক্ত দান সামাজিক সংগঠন হিঙ্গাজিয়া (বৃহত্তর কুলাউড়া)।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন