admin

প্রকাশিত: 3:55 PM, December 29, 2020

পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

অনলাইন ডেস্ক

প্রায় সাড়ে তিন মাসের রফতানি বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে অবশেষে সোমবার বাংলাদেশে পেঁয়াজ রফতানি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। নিষেধাজ্ঞা জারির পর দেশের বাজারে নিত্যপ্রেয়োজনীয় এ পণ্যটির দাম অনেক বেড়ে গিয়েছিল।এ সিদ্ধান্তের ফলে আগামী ১ জানুয়ারি থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ আমদানি শুরু হবে। তবে রফতানির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো মূল্য নির্ধারণ করে দেয়া হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বাংলাদেশের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, ভারত সরকার গত ১৪ সেপ্টেবম্বর কোনো পূর্ব ঘোষণা না দিয়ে অভ্যন্তরীণ সঙ্কট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়।

হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় এ পণ্যের আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের বাজারে পেঁয়াজের দামে অস্থিরতা দেখা দেয়।হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন বলেন, সোমবার দিবাগত রাত ১০টার দিকে ভারতের ব্যবসায়ীদের মাধ্যমে আমরা একটি চিঠি পেয়েছি।নতুন করে এলসি করার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, চিঠিতে উল্লেখ আছে ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রফতানিতে গত সেপ্টেম্বর মাসে যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেটি প্রত্যাহার করে আগামী ১ জানুয়ারি থেকে বাংলাদেশে পেঁয়াজ রফতানি করার অনুমতি দিয়েছে। ১ জানুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দর বন্ধ থাকে। ফলে ২ জানুয়ারি থেকে বাংলাদেশে আমদানি শুরু হতে পারে।

তবে বাংলাদেশে রফতানির ক্ষেত্রে নিদিষ্ট করে কোনো মূল্য নির্ধারণ করে দেয়া হয়নি। তাই ধারণা করা হচ্ছে, তিন শ’ ডলারের মধ্যেই আমদানি করা যাবে। ভারতের পেঁয়াজ বাজারে আসলে পাইকারি ২০-২৫ টাকার মধ্যে প্রতি কেজি বিক্রি হতে পারে।মোবারক বলেন, ‘আমদানি করা পেঁয়াজ বাজারে আসলে খুচরা বাজারে প্রতি কেজির দাম ২০-২৫ টাকায় নেমে আসবে।’

দিকে, হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি করব কিনা তা ব্যবসায়ীদের সাথে সভা করে সিদ্ধান্ত নেয়া হবে।তিনি বলেন, রফতানি বন্ধের আগে আমাদের ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজের এলসি করা ছিল। অনেক অনুরোধের পরও সেই পেঁয়াজ ভারত আমাদের দেয়নি। এতে করে আমরা ব্যবসায়ীরা বিপুল অংকের টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি।হারুন উর রশিদ বলেন, স্থানীয় কৃষকরা এখন দেশে ব্যাপক পেঁয়াজের চাষ করছেন। কৃষকেরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ের প্রতিও আমাদের খেয়াল রাখতে হবে।

পেঁয়াজের দাম কমছে

২০১৯-২০ অর্থবছরের এপ্রিল-জুন সময়ে ১৯৮ মিলিয়ন মার্কিন ডলার পেঁয়াজ রফতানি করেছে ভারত।চলতি বছরের ১৪ সেপ্টেম্বর টানা দ্বিতীয় বছরের মতো পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারির পর দাম কেজি প্রতি ১০০-১২০ টাকায় বেড়ে গিয়েছিল।বাংলাদেশের পেঁয়াজের বার্ষিক চাহিদা ২২ থেকে ২৫ লাখ টন। বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা যায়, আমদানি করা পরিমাণ আগে অনেক কম ছিল। যা গত ২০১৯ অর্থবছরে মাত্র ০.৪ মিলিয়ন টন ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে এর পরিমান ১১ লাখ টন ছুঁয়েছে।

রান্নাঘরের প্রয়োজনীয় প্রধান এ পণ্যটি আমদানি করার জন্য ত্বরিত পদক্ষেপ নিয়েছে সরকার। বাজার সহনশীল করার জন্য এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে খুচরা বাজারে বিক্রি করছে।ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে টিসিবি প্রতি কেজি ২৩ টাকা করে এ পণ্য সরবরাহের ফলে কয়েক সপ্তাহ ধরেই দাম কমছে।১৬ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গণমাধ্যমকে জানান, দেশে ছয় লাখ টন পেঁয়াজের মজুদ রয়েছে এবং জনগণকে আতঙ্কিত না হতে বলেন।টিসিবির তথ্য অনুসারে, ভারত প্রথমে এই পণ্যটির রফতানি বন্ধ করার পর গত বছর বাংলাদেশে পেঁয়াজের দাম ৫৫৭.৮ শতাংশ বেড়ে গিয়েছিল।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন