editor

প্রকাশিত: 5:21 PM, December 28, 2020

পৌর নির্বাচনেও আওয়ামী লীগের তান্ডব চলছে: রিজভী

পৌর নির্বাচনেও আওয়ামী লীগের তান্ডব চলছে: রিজভী

অনলাইন ডেস্ক

দেশব্যাপী ২৪টি পৌরসভার নির্বাচনেও আগের মতোই আওয়ামীলীগের তান্ডব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রশাসনের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা অধিকাংশ পৌর নির্বাচনী এলাকায় তান্ডবলীলা চালাচ্ছে। সরকারের ‘হার্ড হিটিং’ ইমেজ বজায় রাখতে ভোটারসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আক্রমণ চলছে। সোমবার নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, খুলনার চালনা পৌরসভায় সকাল থেকে আওয়ামী সন্ত্রাসীরা কুরুক্ষেত্র বানিয়ে রেখেছে। বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে। তাদের ওপর করা হয়েছে পৈশাচিক আক্রমণ। কুড়িগ্রামে পৌর নির্বাচন ভোট শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে আওয়ামী সন্ত্রাসীরা ভোটকেন্দ্রগুলো দখল করে প্রশাসনের সহায়তায় দেদারসে নৌকা প্রতীকে সিল মারছে। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর নির্বাচনে সকাল থেকে থেকেই আওয়ামী সন্ত্রাসীরা ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে ভোটকেন্দ্রগুলো দখল করে নিয়েছে।কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে ভোটকেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মারছে।তিনি বলেন, ময়মনসিংহ জেলাধীন গফরগাঁও পৌর নির্বাচনে গত দুই রাত থেকে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হুমকি দিয়ে তাদের এলাকা ছাড়া করে দিয়েছে। সকাল থেকে সব ভোটকেন্দ্র দখল করে নৌকায় সিল মারছে আওয়ামী সন্ত্রাসীরা। মানিকগঞ্জ সদর পৌর নির্বাচনেও বিএনপির এজেন্ট বের করে দিয়ে সব কেন্দ্র দখল করেছে আওয়ামী লীগ।
রিজভী বলেন, নারায়ণগঞ্জ জেলাধীন তারাবো পৌরসভা নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন বহু বাধা-বিপত্তি ও হুমকি-ধামকি উপেক্ষা করে গত ২০ ডিসেম্বর রিটার্নিং অফিসার বরাবর মনোনয়নপত্র জমা দেন। এরপর ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের সময় ধানের শীষের প্রার্থীর প্রস্তাবককে স্থানীয় এমপি ও মন্ত্রীর কর্মচারী হাবিবুর রহমানকে স্বতন্ত্র প্রার্থী সাজিয়ে একই প্রস্তাবককে তার ভুয়া প্রস্তাবক বানিয়ে নাসির উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়। কিন্তু সেসময় প্রস্তাবক দিলবার হোসেন নিজে উপস্থিত থেকে রিটার্নিং অফিসারকে সুস্পষ্টভাবে বলেছেন, ‘আমি শুধু ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিনের প্রস্তাবকারী। ’ কিন্তু রিটার্নিং অফিসার সেটি আমলে না নিয়ে নাসির উদ্দিনের প্রার্থিতা বাতিল করে দেন। এরপর থেকে ধানের শীষের প্রার্থীর প্রস্তাবকারী দিলবার হোসেনের ভাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। ক্ষমতাসীন গোষ্ঠী এ অমানবিক কাজের সঙ্গে জড়িত। স্থানীয় এমপি ও মন্ত্রীর স্ত্রী নৌকা মার্কার প্রার্থী, তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতেই এ ধরনের জালিয়াতি করা হচ্ছে। বিবেকহীন নির্বাচন কমিশন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পৌর নির্বাচন নিয়ে সরকারের হীন ইচ্ছাই প্রতিষ্ঠিত করছে।দেশব্যাপী ২৪টি পৌরসভার নির্বাচনেও আগের মতোই আওয়ামীলীগের তান্ডব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রশাসনের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা অধিকাংশ পৌর নির্বাচনী এলাকায় তান্ডবলীলা চালাচ্ছে। সরকারের ‘হার্ড হিটিং’ ইমেজ বজায় রাখতে ভোটারসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আক্রমণ চলছে। সোমবার নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, খুলনার চালনা পৌরসভায় সকাল থেকে আওয়ামী সন্ত্রাসীরা কুরুক্ষেত্র বানিয়ে রেখেছে। বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে। তাদের ওপর করা হয়েছে পৈশাচিক আক্রমণ। কুড়িগ্রামে পৌর নির্বাচন ভোট শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে আওয়ামী সন্ত্রাসীরা ভোটকেন্দ্রগুলো দখল করে প্রশাসনের সহায়তায় দেদারসে নৌকা প্রতীকে সিল মারছে। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর নির্বাচনে সকাল থেকে থেকেই আওয়ামী সন্ত্রাসীরা ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে ভোটকেন্দ্রগুলো দখল করে নিয়েছে।কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে ভোটকেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মারছে। বলেন, ময়মনসিংহ জেলাধীন গফরগাঁও পৌর নির্বাচনে গত দুই রাত থেকে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হুমকি দিয়ে তাদের এলাকা ছাড়া করে দিয়েছে। সকাল থেকে সব ভোটকেন্দ্র দখল করে নৌকায় সিল মারছে আওয়ামী সন্ত্রাসীরা। মানিকগঞ্জ সদর পৌর নির্বাচনেও বিএনপির এজেন্ট বের করে দিয়ে সব কেন্দ্র দখল করেছে আওয়ামী লীগ।
রিজভী বলেন, নারায়ণগঞ্জ জেলাধীন তারাবো পৌরসভা নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন বহু বাধা-বিপত্তি ও হুমকি-ধামকি উপেক্ষা করে গত ২০ ডিসেম্বর রিটার্নিং অফিসার বরাবর মনোনয়নপত্র জমা দেন। এরপর ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের সময় ধানের শীষের প্রার্থীর প্রস্তাবককে স্থানীয় এমপি ও মন্ত্রীর কর্মচারী হাবিবুর রহমানকে স্বতন্ত্র প্রার্থী সাজিয়ে একই প্রস্তাবককে তার ভুয়া প্রস্তাবক বানিয়ে নাসির উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়। কিন্তু সেসময় প্রস্তাবক দিলবার হোসেন নিজে উপস্থিত থেকে রিটার্নিং অফিসারকে সুস্পষ্টভাবে বলেছেন, ‘আমি শুধু ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিনের প্রস্তাবকারী। ’ কিন্তু রিটার্নিং অফিসার সেটি আমলে না নিয়ে নাসির উদ্দিনের প্রার্থিতা বাতিল করে দেন। এরপর থেকে ধানের শীষের প্রার্থীর প্রস্তাবকারী দিলবার হোসেনের ভাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। ক্ষমতাসীন গোষ্ঠী এ অমানবিক কাজের সঙ্গে জড়িত। স্থানীয় এমপি ও মন্ত্রীর স্ত্রী নৌকা মার্কার প্রার্থী, তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতেই এ ধরনের জালিয়াতি করা হচ্ছে। বিবেকহীন নির্বাচন কমিশন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পৌর নির্বাচন নিয়ে সরকারের হীন ইচ্ছাই প্রতিষ্ঠিত করছে।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন