editor

প্রকাশিত: 5:53 PM, October 6, 2021

প্যান্ডোরা পেপারসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর দুই স্বজন

প্যান্ডোরা পেপারসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর দুই স্বজন

প্যান্ডোরা পেপারসে এই ছবি ব্যবহার করেছে আইসিআইজে

আন্তর্জাতিক ডেস্ক ::

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপক্ষের দুই আত্মীয়ের নাম রয়েছে সম্প্রতি ফাঁস হওয়া প্যান্ডোরা পেপারসে। এই দুজন হলেন তাঁদের চাচাতো বোন নিরুপমা রাজাপক্ষে ও তাঁর স্বামী থিরুকুমার নাদেসান।

করস্বর্গ হিসেবে পরিচিত পানামা, দুবাই, মোনাকো, সুইজারল্যান্ড ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের মতো দেশ ও অঞ্চলের কোম্পানিতে বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিরা যে অর্থ রেখেছেন ও গোপন লেনদেন করেছেন, সম্প্রতি সেই তথ্য ফাঁস হয়েছে। নতুন এই ফাঁসের ঘটনার নাম দেওয়া হয়েছে প্যান্ডোরা পেপারস। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রে বাবিসের মতো নেতাদের মতো বিশ্বের বিভিন্ন দেশের সাবেক-বর্তমান মিলিয়ে অন্তত ৩৫ জন রাষ্ট্র ও সরকারপ্রধানের নাম এসেছে। এ ছাড়া বিভিন্ন দেশের মন্ত্রী, আমলা, জেনারেল ও নানা ক্ষেত্রে জনপ্রিয় ব্যক্তিদের অবৈধ লেনদেনের তথ্য প্রকাশিত হয়েছে।

বিশ্বব্যাপী অনুসন্ধানী সাংবাদিকদের জোট ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে) উদ্যোগে ৬০০ জনের বেশি সাংবাদিক এসব নথি বিশ্লেষণ করেন।

ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর চাচাতো বোন নিরুপমা রাজাপক্ষে ও তাঁর স্বামী থিরুকুমার শেল কোম্পানির মাধ্যমে লন্ডন ও সিডনিতে বিনিয়োগ ও বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন।

আইসিআইজের প্রতিবেদনে দেখা গেছে, ‘গোপনে নাদেসান অন্য শেল কোম্পানি ও ট্রাস্ট গঠন করেছে। শ্রীলঙ্কা সরকারের সঙ্গে ব্যবসা করতে বিদেশি কোম্পানি থেকে লোভনীয় কাজের প্রস্তাব পেতে এবং শিল্পকর্ম কিনতে তিনি এ কোম্পানিগুলো ব্যবহার করতেন।’

সিঙ্গাপুরভিত্তিক অফশোর সার্ভিস প্রোভাইডার এশিয়াসিটি ট্রাস্টের কাছে পাঠানো গোপন ই-মেইলে নাদেসান জানিয়েছিলেন ২০১১ সাল নাগাদ তাঁর সম্পদের পরিমাণ ১৬ কোটি ডলারের বেশি। তবে স্বতন্ত্রভাবে এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি আইসিআইজে। দীর্ঘসময় ধরে নাদেসানের উপদেষ্টা হিসেবে কাজ করেছে এশিয়াসিটি ট্রাস্ট।

প্রতিবেদন অনুযায়ী, প্যাসিফিক কমোডিটিজ নামের একটি শেল কোম্পানি ২০১৮ সালে জেনেভা ফ্রিপোর্ট নামের গুদামে ৩১টি চিত্রকর্ম ও আরও কিছু দক্ষিণ এশীয় আর্ট পিস স্থানান্তর করেছিল। জেনেভা ফ্রিপোর্ট হলো অতিনিরাপদ একটি গুদাম যেখানে মালামাল রাখতে কর কিংবা শুল্ক গুনতে হয় না। প্যান্ডোরা পেপারসের তথ্য অনুযায়ী, নাদেসান এই প্যাসিফিক কমোডিটিজ কোম্পানির সঙ্গে জড়িত। এ ছাড়া অন্য যে কোম্পানিগুলোর সঙ্গে নাদেসানের নাম রয়েছে সেগুলো হলো, কনকর্ড অ্যাসেটস, প্যালিন ইনভেস্টমেন্ট লিমিটেড, নাদেসান ট্রাস্ট, দ্য শ্রী নিথি ট্রাস্ট, চাল্লান অয়েল এক্সপ্লোরেশন লিমিটেড এবং রোসেট্টি লিমিটেড। আর চাল্লান অয়েল এক্সপ্লোরেশন লিমিটেড ও রোসেতি লিমিটেডের সঙ্গে নিরুপমার সম্পৃক্ততা পাওয়া গেছে।

ডিএসএস / ৬ অক্টোবর ২০২১ / আল-আমিন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন