editor
প্রকাশিত: 4:29 PM, September 20, 2020
বিয়ানীবাজার প্রতিনিধি :: প্রতিপক্ষের দায়ের কোপে বিয়ানীবাজার উপজেলার এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার পৌনে ৮ টার দিকে বড়লেখা উপজেলার সুনাই নতুন বাজারে এ ঘটনা ঘটে।
আহতদের নাম এমাদ হোসেন চৌধুরী (২৭)। সে মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত টুনু মিয়া চৌধুরীর ছোট ছেলে।
স্থানীয়রা জানান, এমাদ পিয়াজী দোকানে বসে চানা-পিয়াজী খাওয়ার সময় হঠাৎ করে নওয়াগ্রামের শামসুজ্জামান ধারালো দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে৷ আহত এমাদকে ৩ কোপ মারে সে। দায়ের কোপে মাথা ও মুখে মারাত্মকভাবে জখম হয় এমাদের। এসময় উপস্থিত জনতা আহত এমাদকে শামসুজ্জামানের হাত থেকে রক্ষা করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ার জন্য তাকে সিলেটে প্রেরণ করা হয়। বর্তমানে সে সিলেট এম. এ. জি ওসমানি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, এ ঘটনার খবর পেয়ে শাহবাজপুর পুলিশ ফাঁড়ির এসআই রতনের নেতৃত্বে একদল পুলিশ এসে ঘটনাস্থল থেকে আসামী শামসুজ্জামানকে গ্রেফতার করে বড়লেখা থানার প্রেরণ করেন। তার বিরুদ্ধে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আহত এমাদের ভাই রাহাত আহমদ চৌধুরী বলেন, আমার ভাইকে খুন করার জন্য আসামী শামসুজ্জামান এসে এলোপাতাড়ি ভাবে ধারালো দা দিয়ে কোপাতে থাকে। আল্লাহর হুকুমে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তার অবস্থা তেমন ভাল নয়। আমি আসামীর জোড়ালো শাস্তি দাবি করতেছি।
বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর সরদার বলেন, আসামী শামসুজ্জামানকে গ্রেফতার করে জেল হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
6 স্টাফ রিপোর্টার: 5 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
7 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 1 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
6 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 6 শুক্রবার (২১