editor
প্রকাশিত: 4:38 PM, March 10, 2026
সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
১০ মার্চ মঙ্গলবার দুপুরে নগরীর ফাজিলচিশত এলাকায় দেওয়ান সালামত রাজা চৌধুরীর বাস ভবনে অস্থায়ী কার্যালয়ে বিশিষ্ট সমাজসেবী নাঈমা ফাতেমা’র ব্যক্তিগত তহবিল থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি দেওয়ান সালামত রাজা চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনন্য টেইলার্স ও ট্রেনিং সেন্টারের পরিচালক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত, সফল নারী উদ্যোক্তা শামীমা ফেরদৌস চৌধুরী, ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সৈয়দ সামিত সোয়াদ, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, আর.টি.এম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রভাষক নুজহাত সাদিয়া হাফিজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরমা অন্ধ কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবী শাহ ইমরানা আক্তার, সমিতির নির্বাহী সদস্য বুশরা ফেরদৌস চৌধুরী, সেচ্ছাসেবী সদস্য মালিহা ফেরদৌস চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিতদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি দেওয়ান সালামত রাজা চৌধুরী সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের দানশীল ব্যক্তিবর্গ সহ সমাজসেবীরা এগিয়ে আসা উচিত। সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি। তারই ধরাবাহিকতায় বিশিষ্ট সমাজসেবী নাঈমা ফাতেমার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা মহতী ও প্রশংসনীয় উদ্যোগ। বক্তারা তাঁর মত অন্যান্য দানশীল ব্যক্তিগণকে প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের সহযোগিতায় ও কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন