editor
প্রকাশিত: 7:16 PM, January 4, 2025
জাতীয় সমাজসেবা দিবসে প্রতিবন্ধী ক্যাটাগরিতে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সম্মাননা স্মারক লাভ করেছেন।
গত ২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং বিভিন্ন বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ সিলেটের উদ্যোগে নগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী এর হাত থেকে জিডিএফ’এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সম্মাননা স্মারক গ্রহণ করেন।
‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ-এর সভাপতিত্বে ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং বিভিন্ন বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্মাননা স্মারক গ্রহণ করে বায়জিদ খান বলেন, প্রতিবন্ধী মানুষদের নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করায় সমাজসেবা কর্তৃক এই স্মারক প্রদান করায় সমাজসেবা অফিস সিলেটকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি মরহুম রজব আলী খান নজিবকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তাঁর হাত ধরে জিডিএফ’র মাধ্যমে কল্যাণমূলক কাজ করায় এই অর্জন লাভ করেছি। প্রতিবন্ধী মানুষের অধিকার সঠিক ভাবে বাস্তবায়ন করতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
এদিকে জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সম্মাননা স্মারক লাভ করায় অভিনন্দন জানিয়েছেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ), ডিসএ্যাবল্ড কমিউনিটি এডভান্সমেন্ট ফাউন্ডেশন (ডিকেফ) ও প্রতিবন্ধী নাগরিক পরিষদ (পিএন পিএস) এর নেতৃবৃন্দ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়