admin
প্রকাশিত: 3:49 PM, October 26, 2025
সিলেটের সংবাদ ডেস্ক:
সিলেটের শাহপরান (রহ.) থানার অন্তর্গত নগরীর উপশহরে প্রতিবন্ধী যুবককে খেলার মাঠ থেকে তুলে নিয়ে মারধর ও ৫ লক্ষ টাকা চাদাঁদাবীর অভিযোগে পাওয়া গেছে। হামলায় আতিক হোসেন রাজুর ভাতিজা আরিয়ান হোসেন গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় আহতের চাচা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে আতিক হোসেন রাজু (৩৫), পিতা মকবুল হোসেন, সাং-বাসা নং-২, ব্লক-বি, সাদারপাড়, শাহপরান (রহ.) থানার বাসিন্দা উল্লেখ করেন যে, গত ২৩ অক্টোবর ২০২৫, বিকেল আনুমানিক ৪টার দিকে এইচ ব্লকে মাতাবের মাঠ এলাকার স্থানীয় কিছু চিহ্নিত সন্ত্রাসী তার ভাতিজার উপর অতর্কিত হামলা চালিয়ে আরিয়ান হোসেন অয়ন (১৭) নামের এক প্রতিবন্ধী যুবককে তুলে নিয়ে যায়। অভিযোগে বলা হয়, একই এলাকার আওয়াল উরফে গাজা আওয়াল এর পুত্র অপু (১৮), তার ভাই অন্তর উরফে স্টেপ অন্তর(২২), হায়দর আলীর পুত্র উজ্জল (১৮) সহ একদল যুবক রাজুর ভাতিজাকে হত্যার উদ্দেশ্যে আওয়ালের স্ত্রী আওয়ামীলীগ নেত্রী পপি বেগম উরফে চোর পপি (৪০) এর বাসায় নিয়ে মারধর করে। এতে আরিয়ান (১৭) মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ও গালিগালাজ করতে থাকে।
পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরিয়ানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।রাজু অভিযোগে আরও উল্লেখ করেন, হামলার সময় স্থানীয় কয়েকজন ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করলেও হামলাকারীরা বিষয়টি ধামাচাপা দিতে প্রভাব খাটানোর চেষ্টা করছে। তিনি বলেন, “আমার ভাতিজাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে।”এ ঘটনায় তিনি শাহপরান (রহ.) থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
2 আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার পার্থ সারথী ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিলেট উন্নয়ন কর্র্তপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান
2 প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন স্টাফ রিপোর্টার: রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেটে মেলা বাণিজ্যের পুরনো সিন্ডিকেট নতুন রূপ নিয়ে মাঠে নেমেছে।
8 স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত ইসমাইল আলী ওরফে ‘ইসমাইল লন্ডনী’ ও তাঁর সহযোগীদের অভিনব প্রতারণা, কোটি টাকার অর্থ আত্মসাৎ
7 স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের মুখে কৌশল বদলে পুরোদমে মাদক, অসামাজিক কার্যকলাপ ও জুয়ার আসর পরিচালনা করছে দক্ষিণ
1 বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ডেপুটি জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেট জেলা ইউনিটের
4 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের বীর সেনানী প্রয়াত মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি
8 সিলেট নগরীর শাহজালাল উপশহর হাই স্কুলের এসএসসি মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। 2 শনিবার (২৯ আগস্ট)
6 অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।