editor

প্রকাশিত: 11:52 AM, October 4, 2026

প্রতিশ্রুতির এক মাস পরও বদলায়নি ওসমানী হাসপাতালের চিত্র

প্রতিশ্রুতির এক মাস পরও বদলায়নি ওসমানী হাসপাতালের চিত্র

4

চলতি মাসের (সেপ্টেম্বর) শুরুতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে সাত দিনের মধ্যে হাসপাতালের যাবতীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে মন্ত্রীর সেই নির্দেশ ও আশ্বাসের প্রায় এক মাস পেরিয়ে গেলেও হাসপাতালের অবহেলা, অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের কোনো দৃশ্যমান পরিবর্তন হয়নি।

বৃহত্তর সিলেট অঞ্চলের চিকিৎসা সেবার অন্যতম প্রধান প্রধান ভরসাস্থল এই হাসপাতালে প্রতিদিন হাজারো রোগী চিকিৎসা নিতে আসেন। কিন্তু দীর্ঘদিন ধরে চলা ওয়ার্ড বয়ের অনৈতিক অর্থ দাবি, দালালদের তৎপরতা, নার্স- চিকিৎসকদের অবহেলা এবং যত্রতত্র ময়লা-আবর্জনার কারণে দুর্ভোগের অন্ত নেই রোগী ও স্বজনদের।

4

রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড বয় ও নিম্নশ্রেণীর কর্মচারীরা রোগীদের ট্রলি দেওয়া কিংবা স্থানান্তর করার ক্ষেত্রে অনৈতিকভাবে টাকা দাবি করেন। টাকা না দিলে হয়রানি এবং সেবা না দেওয়ার অভিযোগ তো রয়েছেই, কোনো কোনো ক্ষেত্রে রোগী ওয়ার্ড থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। সম্প্রতি এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে অনৈতিক অর্থ আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলেও মাঠপর্যায়ে সিন্ডিকেটের প্রভাব কমেনি।

অন্যদিকে, হাসপাতালের প্রশাসনিক নজরদারি এড়িয়ে বহাল তবিয়তে সক্রিয় রয়েছে দালালচক্র। রোগী প্রবেশের পরপরই নিজেদের কর্মী বা চিকিৎসকের লোক পরিচয় দিয়ে পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ কেনা কিংবা বেসরকারি ক্লিনিকে নেওয়ার নামে স্বজনদের বিভ্রান্ত করা হচ্ছে। আইনপ্রয়োগকারী সংস্থার বিভিন্ন সময়ের অভিযানে দালাল গ্রেপ্তার হলেও মূল নেটওয়ার্ক অধরাই থেকে গেছে।

1

জরুরি বিভাগের নিচতলা থেকেই চোখে পড়ে প্লাস্টিক, পলিথিন ও পানের পিকের স্তূপ। নতুন ভবনের দ্বিতীয় তলার হৃদরোগ ওয়ার্ডের বারান্দা ও মেঝেতে গাদাগাদি করে রাখা হয়েছে রোগীদের। বাথরুমগুলোর স্যাঁতসেঁতে অবস্থা এবং জমে থাকা ময়লা পানির সাথে জুতোর ধুলোবালি মিশে তৈরি হয়েছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি।

হৃদরোগ ওয়ার্ডে এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, বাথরুমের তীব্র দুর্গন্ধের কারণে ওয়ার্ডে থাকা দায় হয়ে পড়েছে। এই নোংরা পরিবেশে থাকলে হৃদরোগীরা সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে পড়বেন।

একই দৃশ্য ১১ নম্বর পুরুষ সার্জারি, ১২ নম্বর গাইনি বিভাগ এবং নতুন ভবনের বহির্বিভাগেও। তৃতীয় তলার চর্ম-যৌন ও মানসিক বিভাগের ব্যালকনি সংলগ্ন টিনের চালে জমে আছে ময়লার ভাগাড়। চিকিৎসকদের ক্যান্টিনের চারপাশেও পানের পিক ও প্লাস্টিক কাপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

4

জরুরি প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত নার্সদের ডাকলে সাড়া পেতে বিলম্ব হওয়ার অভিযোগ করেছেন চিকিৎসাধীন রোগীর স্বজনরা। এছাড়া চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি ও কর্মঘণ্টা নিয়ে অসন্তোষ রয়ে গেছে, যা নিয়ে সম্প্রতি দুর্নীতি দমন কমিশনও (দুদক) তথ্য সংগ্রহ করেছে।

চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের খাবারের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীরা। লিফটের জটলা ঠেলে নোংরা পরিবেশে প্লাস্টিকের পাতিলে করে খাবার বিতরণ করা হয়। এক থালেই ভাত, মুরগির মাংস ও সবজি একসঙ্গে ঢেলে দেওয়া হয় আলাদা করে চাওয়ারও সুযোগ নেই।

3

সাত দিনের আশ্বাসে আশার আলো দেখলেও বাস্তবায়ন না হওয়ায় চরম হতাশ সিলেটের মানুষ। সাধারণ রোগী ও সচেতন মহলের দাবি, কাগজে-কলমে বা আশ্বাসে সীমাবদ্ধ না থেকে হাসপাতালের পরিচ্ছন্নতা, স্যানিটেশন ব্যবস্থা এবং দালাল ও অর্থ আদায়কারী কর্মচারীদের বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

3 সভাপতি এনাম, সেক্রেটারি মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ুন দীর্ঘ বিশ বছর পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের দুটি প্যানেলের বিরোধ নিরসন শেষে ঐক্যমতের ভিত্তীতে

হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন

হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন

5 দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর

প্রতিশ্রুতির এক মাস পরও বদলায়নি ওসমানী হাসপাতালের চিত্র

প্রতিশ্রুতির এক মাস পরও বদলায়নি ওসমানী হাসপাতালের চিত্র

1 চলতি মাসের (সেপ্টেম্বর) শুরুতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে সাত দিনের মধ্যে হাসপাতালের যাবতীয় সমস্যা সমাধানের

সিলেটে ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকারিং বন্ধের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্যের জরুরি সভা

সিলেটে ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকারিং বন্ধের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্যের জরুরি সভা

3 সিলেট নগরীতে ট্রাফিক পুলিশের কথিত অযাচিত হয়রানি, মাত্রাতিরিক্ত রেকার বিল ও মামলা প্রদান এবং পর্যাপ্ত পার্কিং স্থানের তীব্র সংকট

​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন

​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন

5 ​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক

সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় মুক্তি কাউন্সিলের বিক্ষোভ

সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় মুক্তি কাউন্সিলের বিক্ষোভ

6 সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 8

আত্ম মানবতার সেবায় ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন

আত্ম মানবতার সেবায় ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন

3 ‎‎রেজওয়ান আহমদ: ‎গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য নানা উদ্যোগ নিয়ে মানুষ মানুষের জন্য—এই

সাংবাদিক ইদ্রিস আলীর পিতার অবস্থার উন্নতি, কৃতজ্ঞতা প্রকাশ

সাংবাদিক ইদ্রিস আলীর পিতার অবস্থার উন্নতি, কৃতজ্ঞতা প্রকাশ

2 অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিস আলীর পিতা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াছ আলীর শারীরিক

1
2