editor

প্রকাশিত: 1:45 PM, January 20, 2021

‘প্রথমদিন করোনার ভ্যাকসিন পাবেন ২৫ জন’

‘প্রথমদিন করোনার ভ্যাকসিন পাবেন ২৫ জন’

অনলাইন ডেস্ক

ভারত থেকে আসা টিকা প্রদানের প্রথম দিন পাবেন মাত্র ২৫ জন। এর পরদিন ৪টি হাসপাতালে ড্রাই রান দেয়া হবে। সেক্ষেত্রে ৫০০ জনকে এই টিকা দেয়া হবে। তবে কবে টিকা দেয়া হবে তার দিনক্ষণ ঠিক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার করোনা ভাইরাসের টিকা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আইসিটি মন্ত্রণালয়ের যৌথ প্রেস বিফ্রিংয়ে  এসব তথ্য জানান স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। তিনি বলেন, ভারত থেকে উপহার হিসেবে পাওয়া ২০ লাখ ও ক্রয়কৃত ৫০ লাখ মিলিয়ে ৭০ লাখ ভ্যাকসিনের মধ্যে প্রথম মাসেই দেয়া হবে ৬০ লাখ।

স্বাস্থ্য সচিব বলেন, বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে উপহারের ২০ লাখ ভ্যাকসিন দেশে পৌঁছাবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ভারতের হাইকমিশনারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা এই ভ্যাকসিন গ্রহণ করবেন।
এছাড়াও ২৫শে জানুয়ারি ক্রয়কৃত ৫০ লাখ ডোজ দেশে আসবে জানিয়ে আবদুল মান্নান বলেন, প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন, সেদিনই ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। দিনক্ষণ ঠিক হওয়ার পর কুর্মিটোলা হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন হতে পারে বলে প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছে।
তিনি আরও জানান, শিক্ষক প্রতিনিধি, পুলিশের প্রতিনিধিসহ নানান পেশার ২৫ জনকে করোনার টিকা দেয়া হবে।পরদিন চারটি হাসপাতালে ড্রাই রান দেয়া হবে ৫০০ জনকে। এসব ভ্যাকসিন ঢাকা থেকে জেলা পর্যায়ে পৌঁছানোর দায়িত্ব পালন করবে আমদানি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা।প্রেস ব্রিফংয়ে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, আইসিটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এমএ জিয়াউল আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল বাশার খুরশীদ আলম।

S/H(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন