editor
প্রকাশিত: 8:56 PM, August 20, 2024

সীমান্তে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা -ফাইল ছবি
বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে পাঁচ ভারতীয়কে গত ১৭ আগস্ট আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এসব ভারতীয়কে ছাড়িয়ে নিতে গত রোববার ও সোমবার বিজিবির সঙ্গে একাধিক পতাকা বৈঠক করে ভারতের বিএসএফ। কিন্তু তা সত্ত্বেও তাদের ফেরত দেয়নি বিজিবি। এর বদলে বাংলাদেশে অনুপ্রবেশ করা এসব ভারতীয়কে পুলিশের কাছে সোপর্দ করেছে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিজিবি।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
বিএসএফের এক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে ভারতীয় নাগরিকদের ছাড়তে বিজিবি অস্বীকৃতি জানিয়েছে । তিনি আরও জানিয়েছেন, গত কয়েক বছরে এবারই প্রথমবারের মতো আটক ভারতীয় মাঝিদের ছাড়েনি বিজিবি।
ভারতীয় এ বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, গত ১৭ আগস্ট রাতে বিএসএফের মালদা ১১৫ ব্যাটালিয়ন পাঁচ মাঝিকে ডাকে। ওই সময় গঙ্গা নদী দিয়ে গরু চোরাচালান করা হচ্ছিল। ওই গরুগুলো উদ্ধারের জন্য পাঁচ মাঝিকে দুটি নৌকায় করে পাঠানো হয়।
ওই সময় মাঝিরা গিয়ে দেখতে পান কয়েকটি গরুগুলোকে ভাসমান কলা গাছের সঙ্গে বেধে রাখা হয়েছে। গরুগুলো উদ্ধারের সময় একটি নৌকা নদীর ঘূর্ণিতে ধাক্কা খায় এবং ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখন অপর আরেকটি নৌকা ইঞ্জিন বিকল হওয়া নৌকাটিকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু নদীর পানির বৃদ্ধি ও ঢেউ থাকায় তারা ভেসে বাংলাদেশে চলে আসেন। এরপর তাদের আটক করে বিজিবি।
আটককৃত এসব মাঝিকে ছাড়িয়ে নিতে বিজিবির সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে বিএসএফ। কিন্তু বিজিবির জোয়ানরা তাদের ছাড়তে অস্বীকৃতি জানায়। এরপর পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। বিএসএফ বিজিবিকে বোঝানোর চেষ্টা করে আটককৃত মাঝিদের তারাই নিয়োগ করেছিল। কিন্তু বিজিবি তাদের ছাড়েনি। এর বদলে ওই ভারতীয়দের পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি একে আর্য হিন্দুস্তান টাইমসকের কাছে বিষয়টি স্বীকার করে বলেছেন, “পরবর্তীতে কয়েক দফা পতাকা বৈঠক হয়। দুই দেশের বাহিনীর মধ্যে ভালো সম্পর্কের কথা বিবেচনা করে তাদের ছেড়ে দিতে বলা হয়। কিন্তু বিজিবি আমাদের কাছে মাঝিদের হস্তান্তর করতে অপরাগতা জানায়। ভুলক্রমে বাংলাদেশে প্রবেশ করা আমাদের মাঝিদের এবারই প্রথমবারের মতো ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়েছে বিজিবি।”
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না