editor
প্রকাশিত: 12:39 PM, February 26, 2022
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে গরীব ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কাজীটুলাস্থ কাজী জালাল উদ্দিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়।
১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন আনার সভাপতিত্বে ও মহানগর যুবলীগ নেতা আব্দুল্লাহ জাহেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তৃণমূল থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষের প্রতি তিনি নজর রেখে কাজ করে যাচ্ছেন। আজ যে কম্বল বিতরণ হচ্ছে শুধু তাই নয় করোনাকালীন সময় ঘরে ঘরে খাদ্যসামগ্রী, স্যানিটাইজার, চিকিৎসা সহ সর্বক্ষেত্রেই সরকার মানুষের সেবায় কাজ করছেন । শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে একের পর এক উন্নয়ন সাধিত হয়। তাই সবাইকে দেশের উন্নয়নের জন্য আওয়ামীলীগ সরকারকে ঠিকিয়ে রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাউর, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কবির কিবরিয়া।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বী কামরান আহমদ কামাল, বাদশা মিয়া, যুবলীগ নেতা কাজী সালমানুর রহমান, ছাত্রলীগ কাজী রিফাত আহমদ, সাহাবুদ্দিন আহমদ সাবু প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়