editor
প্রকাশিত: 5:42 PM, November 30, 2020
নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা জহুর আলী আওয়ামী লীগের এক নিবেদিত প্রাণ। ৭৮ বছর বয়সী জহুর আলী আজীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত। কখনোই বড় পদ পদবীর আশা করেননা তিনি। পাকিস্তান আমল থেকে দুই দুইবার ইউপি সদস্য ছিলেন।
১৯৭১ সালের ৭ই মার্চ রাজধানীর রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ মাঠে উপস্থিত থেকে শ্রবণ করেছেন তিনি। আজো তার হৃদয়ে বঙ্গবন্ধুর সেই ভাষণটি নাড়া দেয়। তিনি তখন ঢাকায় ব্যবসা করতেন। সে সময়ে তিনি অনেকবার বঙ্গবন্ধুর সান্নিধ্যে গিয়েছেন। মুক্তিযুদ্ধকালীন অনেক ছবি ও পত্রপত্রিকা এখনো তার কাছে সংরক্ষিত আছে বলে জানিয়েছেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর জহুর আলী বেশ কিছুদিন মধ্যপ্রাচ্যে ছিলেন। ৯০ দশকে দেশে এসে আবারো দলীয় কাজে সম্পৃক্ত হন। ৯০ দশক থেকে ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচনে তাঁর ভূমিকার কথা প্রশংসা করেন দলের অনেক সিনিয়র নেতা। বয়সের ভারে ন্যুজ জহুর আলী এখনো দলের সকল কর্মসূচীতে নিয়মিত অংশগ্রহণ করেন। নিজের সহায় সম্পত্তি বিক্রি করে ও দলীয় কাজে অংশ নেয়ার নজির রয়েছে এ বয়োবৃদ্ধ কর্মীর। সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা বঙ্গবন্ধু প্রেমিক জহুর আলীর সম্পর্কে অবগত রয়েছেন। জহুর আলী জানান, মহান মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সহায়তা করেছেন। কখনো খাবার দিয়ে আবার কখনো আশ্রয় দিয়ে বীর সেনানীদের পাশে ছিলেন তিনি।
তবে আওয়ামী লীগের এই একনিষ্ট কর্মীর বাড়ির রাস্তাটি আজও কাচা। এটি তার জন্য অনেক বড় কষ্টের বিষয় বলে জানিয়েছেন। রাস্তাটি দ্রুত নির্মাণ করে দিতে তিনি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
এদিকে সব হারিয়ে জহুর আলী আজ অনেকটা নিঃস্ব। দীর্ঘদিন থেকে অসুস্থ থাকলেও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। তাকে আর্থিকভাবে সহযোগিতা করতে তিনি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন জানিয়েছেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন