editor
প্রকাশিত: 9:30 PM, July 24, 2026
২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি জানিয়ে ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয়বহুল উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বরাবরে সিলেট জেলা কর আইনজীবী সমিতি স্মারকলিপি প্রদান করেছে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে নগরীর কুমারপাড়াস্থ মন্ত্রী বাসভবনে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাক্স ‘ল’ ইয়ার্স এসোসিয়েশনের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সহ-সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, যুগ্ম সম্পাদক (১) আয়কর আইনজীবী খায়রুল আলম, সদস্য আয়কর আইনজীবী কামাল আহমদ প্রমুখ।
স্মারকলিপিতে জাতীয় স্বার্থ, সর্বসাধারণের জীবনযাত্রার ব্যয় এবং ব্যবসার সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৬টি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়। স্মারকলিপিতে উপস্থাপিত দাবিগুলো হলো সব ধরনের ব্যবসা ও পেশায় ১% টার্নওভার ট্যাক্স রহিত করে পূর্বের ন্যায় ৪ কোটি টাকার ওপরে ১% হারে ট্যাক্স ধার্য করা। সঞ্চয়পত্রে উৎস পরিশোধিত করকে চূড়ান্ত করদায় হিসেবে বিবেচনা করা। সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে ১৫% কর রহিত করে পূর্বের চূড়ান্ত করদায় বহাল করা। আপীল পর্যায়ে ১% কর পরিশোধের নিয়মটি বাতিল করা। অংশীদারি ফার্মের আয়কে প্রস্তাবিত কোম্পানির কর হারের অনুরূপ ঘোষণার সিদ্ধান্ত বাতিল করে ব্যক্তি শ্রেণির কর হার অনুযায়ী ধার্য করা। ই-রিটার্ন ওয়েবসাইট ১ জুলাই থেকে কার্যকর না হওয়ায় রিটার্ন দাখিলের সময়সীমা ১ জুলাই হতে ৩১ শে অক্টোবর পর্যন্ত প্রণোদনাসহ বর্ধিত করে পর্যায়ক্রমে ৩০ জুন ২০২৭ পর্যন্ত রিটার্ন দাখিলের বিদ্যমান সময়সূচি পূণরায় বিবেচনা করা।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, জাতীয় সংসদে আইনটি পাশের পর ই-রিটার্ন ওয়েবসাইটে রিটার্ন দাখিল করতে গিয়ে সাধারণ করদাতারা নানা জটিলতা ও আর্থিক চাপে পড়ছেন। তাই ব্যক্তি শ্রেণির করদাতাদের বৃহত্তর স্বার্থে উল্লিখিত সংশোধনগুলো এনে দ্রুত পুনরায় গেজেট প্রকাশের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
4 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি জানিয়ে ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের
7 পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থা সিলেটের (রেজি নং-১১৪৩/১১) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
1 পঞ্চম শ্রেণির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য সম্মাননা প্রদান ও আবৃত্তি
3 আল-রাইয়ান হাসপাতালের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ বলেছেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে
7 শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে সহ-পাঠ্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
4 বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। 7 বৃহস্পতিবার (২৩ জুলাই)
1 স্টাফ রিপোর্টার: সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রকাশ্যে জোড়া খুনের মামলার প্রধান আসামিসহ চারজন শ্রমিক নেতাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর ও জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যেই ভিন্ন