editor
প্রকাশিত: 1:57 PM, August 9, 2026
সিলেটের খাদিমপাড়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ১৭ একর (প্রায় ৬০ কেদার) জায়গাজুড়ে প্রতিষ্ঠিত প্রবাসীদের শত কোটি টাকার পর্যটন কেন্দ্র ‘এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’ (সাবেক জাকারিয়া সিটি) জবরদখল ও চাঁদাবাজদের হুমকির মুখে পড়েছে।
সরকারি দলের নাম ভাঙিয়ে রাহাত চৌধুরী মুন্না ও তার সন্ত্রাসী চক্র প্রতিষ্ঠানটি দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও শাহপরাণ থানার ওসির মধ্যস্থতায় ডাকা সালিশি বৈঠকেও হাজির হয়নি দখলদার চক্রটি।
সংবাদসূত্রে জানা গেছে, প্রায় এক যুগের প্রচেষ্টায় প্রবাসীদের অর্থায়নে গড়ে ওঠা এই রিসোর্টটি যখন ব্যবসায়িক সাফল্যের দ্বারে, ঠিক তখনই রাহাত চৌধুরী মুন্নার নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী এটি অবৈধভাবে দখলে নেয়।
সন্ত্রাসীরা রিসোর্টের সিকিউরিটি ইনচার্জ মো. শহীদুল ইসলামসহ কয়েকজন কর্মচারী ও মালিকের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। অভিযোগ রয়েছে, প্রবাসীদের মালিকানাধীন এই রিসোর্টটি দখলের পর সেখানে অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে।
গত ৩১ জুলাই শুক্রবার বিকেলে মালিকপক্ষ ও কর্মচারীরা প্রশাসনের সহায়তা নিয়ে রিসোর্টে প্রবেশের চেষ্টা করলে মুন্না বাহিনী তাদের ওপর হামলা চালায়। পরে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এলে শাহপরাণ থানা পুলিশ ও খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তখন প্রকৃত মালিকদের কাছে রিসোর্ট বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে গত শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টায় শাহপরাণ থানায় এক সালিশ বৈঠকের আহ্বান করা হয়। তবে নির্ধারিত দিনে মুন্না ও তার চক্রের কেউই সালিশে উপস্থিত হয়নি।
এদিকে প্রবাসীদের এই বিশাল বিনিয়োগ রক্ষায় সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে লিখিত আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মালিকপক্ষ। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, সন্ত্রাসীদের ভয়ে প্রবাসীরা এখন নিজেদের প্রতিষ্ঠানেই প্রবেশ করতে পারছেন না। অবিলম্বে এর সুষ্ঠু সমাধান ও আইনি সুরক্ষা না পেলে দেশে প্রবাসীদের বিনিয়োগ মারাত্মক হুমকির মুখে পড়বে।
প্রবাসীদের এই স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান ও স্থাবর সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে খুব শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে সার্বিক চিত্র তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী প্রবাসী উদ্যোক্তারা।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের