editor
প্রকাশিত: 11:42 AM, September 30, 2021
অনলাইন ডেস্ক ::
পিরোজপুরের নাজিরপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে (২৪) দফায় দফায় মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী গৃহবধূকে বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের চরমাটিভাঙ্গা গ্রামে।
ভুক্তভোগী গৃহবধূ জানান, তার স্বামী বিদেশে থাকার সুযোগে একই এলাকার ওসমান শেখের ছেলে সজীব শেখ (২২) প্রায়ই তাদের বাড়িতে আসতো। এ সময় প্রায়ই ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। এতে তিনি রাজি না হওয়ায় মঙ্গলবার দুপুরে পাশের বাড়িতে দুধ আনতে গেলে সজীব তাকে মারধর করে।
এ ঘটনায় তিনি ওই দিন বিকালে থানায় একটি অভিযোগ দেন। এতে তদন্তে পুলিশ গেলে ওই যুবক ক্ষিপ্ত হয়ে বুধবার ভোরে তাদের বসতঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা ও মারপিট করে।
এ ব্যাপারে অভিযুক্ত সজীবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পলাতক থাকায় তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
নাজিরপুর থানার ওসি মো. আশ্রাফুজ্জামান জানান, শুনেছি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে ওই নারীকে মারধর করা হয়েছে।
ডিএসএস / ৩০ সেপ্টেম্বর ২০২১ / আল-আমিন
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন