editor

প্রকাশিত: 10:48 AM, October 11, 2020

প্রবাসীর স্ত্রী নুরজাহান উধাও

প্রবাসীর স্ত্রী নুরজাহান উধাও

5

ডেস্ক রিপোর্ট :

 প্রায় দুই বছর আগে দুবাই প্রবাসী আলম আলী শাহ’র সঙ্গে বিয়ে হয় নুরজাহান আক্তার মিতার। বিয়ের কিছুদিন পর ফের কর্মস্থল দুবাইয়ে চলে যান আলম আলী শাহ।

1

শ্বশুরবাড়ির লোকজনের দাবি, গত মঙ্গলবার রাতে ১৫ ভরি স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যান মিতা। এরপর থেকে পাওয়া যাচ্ছে না তার কোনো হদিস।

6

এ ঘটনায় শুক্রবার তার ভাসুর মো. আক্কাছ আলী শাহ বাদী হয়ে মৌলভীবাজারের কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ডায়েরি ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের দক্ষিণ রাউৎগাঁও (ফকিরপাড়া) গ্রামের মৃত ইয়াকুব আলী শাহ্’র ছেলে দুবাই প্রবাসী আলম আলী শাহ’র সঙ্গে ফেঞ্চুগঞ্জ উপজেলার যুথিষ্টিপুর গ্রামের মাওলানা মো. নুরুল ইসলামের কন্যা নুরজাহান আক্তার মিতার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামী কর্মস্থল দুবাইয়ে চলে যান।

6

গত মঙ্গলবার রাত ৯টার দিকে নুরজাহান আক্তার কাউকে কিছু না জানিয়ে তার ব্যবহৃত ৫ ভরি স্বর্ণালংকার, প্রবাসী আলমের বড় ভাই মো. আক্কাছ আলীর স্ত্রী হাছনা বেগমের ব্যবহৃত ৫ ভরি স্বর্ণালংকার ও ছোট ভাইয়ের স্ত্রী আলেমা মারিয়ার ব্যবহৃত ৫ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা ও ব্যবহৃত কাপড়-চোপড় নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

নিখোঁজ নুরজাহান আক্তার মিতার মা সুফিয়া বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেউ তার সন্ধান পেলে কুলাউড়া থানা পুলিশকে অবগত করার অনুরোধ করছি।

1

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান প্রবাসীর স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাধারণ ডায়েরি পেয়েছি। পুলিশ তৎপর রয়েছে। আশা করছি দ্রুত নিখোঁজ নুরজাহান আক্তার মিতার সন্ধান পাওয়া যাবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

7 আব্দুর রহমান: 7 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

7 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

4 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক

দক্ষিণ সুরমায় আকবরের বেপরোয়া অপরাধ সাম্রাজ্য

দক্ষিণ সুরমায় আকবরের বেপরোয়া অপরাধ সাম্রাজ্য

3 দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

1 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 8 সোমবার (২১ সেপ্টেম্বর)

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

7 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

5 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

8 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস

1
4