editor
প্রকাশিত: 11:03 AM, August 25, 2026
সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া এবং প্রতারণার প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে প্রবাস ফেরত হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) ও তাঁর ভাই মাওলানা ইউনুস আনসারীর বিরুদ্ধে।
প্রতারণা ও মানসিক যন্ত্রণায় দুইবার ব্রেইন স্ট্রোক করে বর্তমানে আংশিক পক্ষাঘাতগ্রস্ত প্রবাসী মজনু মিয়া ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ:) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আত্মীয়তার সুযোগে ২৪ লাখ টাকার জমি ও খাস জমির জালিয়াতি অভিযোগ সূত্রে জানা যায়, সিলেটের শাহপরাণ (রহ:) থানার দলাইপাড়া এলাকার বাসিন্দা প্রাক-মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়া আত্মীয়তার সূত্রে শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (৭০) ও তাঁর ভাই মাওলানা ইউনুস আনসারীর (৬৫) কাছ থেকে জমি কেনার সিদ্ধান্ত নেন।
বিবাদীরা আটগাঁও মৌজার (জেএল নং-৬৭, বিএস-৫৯, দাগ নং-১৩৩৬) মোট ৩৭.৭৫ পয়েন্ট জমি ২৪ লাখ টাকার বিনিময়ে প্রবাসীর নিকট বিক্রি করে রেজিস্ট্রি করে দেন। পরবর্তীতে দেশে ফিরে সরল বিশ্বাসে ঋণ ও সঞ্চিত সম্বল বিক্রি করে উক্ত জমিতে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে দুই তলা বিশিষ্ট পাকা ভবনের নির্মাণকাজ শুরু করেন প্রবাসী। কিন্তু নির্মাণের এক পর্যায়ে ছাদ ঢালাইয়ের জন্য পুবালী ব্যাংকে ঋণের আবেদন করা হলে ব্যাংক কর্তৃপক্ষের সরজমিন সার্ভেতে ভয়াবহ প্রতারণার বিষয়টি উন্মোচিত হয়।
ব্যাংক সার্ভেতে দেখা যায়, রেজিস্ট্রিকৃত মূল সীমানায় সামান্য জমি রয়েছে এবং ভবন নির্মাণের জন্য প্রবাসীকে দেখানো বিশাল অংশই সরকারি ‘খাস’ জমি। ধাপে ধাপে টাকা আত্মসাৎ ও শারীরিক ক্ষতিভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, জমি বায়না, রেজিস্ট্রি, ঘুষ ও নামজারির অজুহাতে ধাপে ধাপে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। ৩ লাখ টাকার জমি ৫ লাখ টাকায় বিক্রি এবং খাস জমি গছিয়ে দেওয়ার বিষয়টি স্থানীয় সালিশেও প্রমাণিত হয়। বছরের পর বছর প্রবাসে রক্তপানি করা উপার্জনের সর্বস্ব হারিয়ে চরম মানসিক আঘাত পান মজনু মিয়া। এর ফলশ্রুতিতে তিনি গুরুতর অসুস্থ হয়ে ব্রেইন স্ট্রোক করেন এবং আংশিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। চিকিৎসা বাবদ ইতোমধ্যে প্রায় ১৮-২০ লাখ টাকা ব্যয় হলেও তিনি এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।
মারধরের চেষ্টা, প্রাণনাশের হুমকি ও থানায় অভিযোগ গত ২৬ জুলাই আনুমানিক বিকেল ৪টায় ভুক্তভোগী মজনু মিয়া শাহজালাল উপশহরে অভিযুক্তদের বাড়িতে গিয়ে এই বেআইনি কর্মকাণ্ড ও জালিয়াতির বিষয়ে কৈফিয়ত চান। এ সময় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধরের উদ্দেশ্যে উদ্যত হয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি সামাল দিলে বিবাদীরা প্রকাশ্যে হুমকি দেয় যে, এ নিয়ে বাড়াবাড়ি করলে প্রবাসীকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে।
উক্ত ঘটনার পর ভুক্তভোগী মজনু মিয়া শাহপরাণ (রহ:) থানায় হাজী ইসমাইল আলী ও মাওলানা ইউনুস আনসারীকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। পরিবারের আকুতি ও প্রশাসনিক হস্তক্ষেপ দাবিবর্তমানে সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর ভয়ভীতি ও প্রতিনিয়ত হত্যার হুমকিতে প্রবাসীর সন্তানদের স্কুলে যাওয়া বন্ধ রয়েছে এবং পরিবারটি ঘরবন্দি জীবনযাপন করছে।
কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী শিউলি আক্তার ও নিঃস্ব মজনু মিয়া জানান, ৩৮ বছরের প্রবাস জীবনের সঞ্চয় হারিয়ে আমরা আজ পথে বসেছি। প্রশাসন ও সরকারের কাছে আমাদের বিনীত আকুল আবেদন আত্মসাৎকৃত অর্থ উদ্ধার, খাস জমি বিক্রির সুষ্ঠু তদন্ত এবং আমাদের পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
5 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
6 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
6 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
7 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
7 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে
4 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
4 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
3 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,