editor

প্রকাশিত: 9:33 PM, January 16, 2025

প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরই জাতীয় নির্বাচন দিতে হবে: হুমায়ুন কবির শাহীন

প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরই জাতীয় নির্বাচন দিতে হবে: হুমায়ুন কবির শাহীন

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির শাহীন বলেছেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরই জাতীয় নির্বাচন দিতে হবে। কারন আওয়ামী বাকশালী শাসনামলে মানুষ দীর্ঘদিন থেকে ভোট দিতে পারছে না। তিনি আরো বলেন, কৃষকদল কৃষকদের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। দেশের কৃষি ব্যবস্থা উন্নত করতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় কৃষকদল সবসময়ই দৃঢ় প্রতিজ্ঞ। কৃষকদের জীবনমান উন্নয়ন এবং তাদের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
সিলেট মহানগর ১২ নং ওয়ার্ড কৃষকদল আঞ্চলিক কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বুধবার (১৫ জানুয়ারি) নগরীর কুয়ারপাড়া সিটি আবাসিক এলাকায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
১২ নং ওয়ার্ড কৃষকদলের আহবায়ক শামীম আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সাব্বির আহমদের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, সিলেট মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক ও ১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, সিলেট মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, ১২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রহিম আহমদ। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাশেদ আহমদ। অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ১২ নং ওয়ার্ড কৃষকদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
সম্মেলনে আসাদ আহমদকে সভাপতি ও মিন্টু মিয়াকে সাধারণ সম্পাদক ও মোয়াজ্জিম আলীকে সাংগঠনিক সম্পাদক করে সিলেট মহানগর ১২ নং ওয়ার্ড কৃষকদলের ৩১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সহ-সভাপতি মো. অহিদুল মিয়া ও আবু সাহিদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. সাফিক মিয়া ও মো. আব্দুল মজিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাসেম ভূঁইয়া, অর্থ সম্পাদক মো. হাবিজ মিয়া, সহ-অর্থ সম্পাদক মো. মোবারক আলী, প্রচার সম্পাদক মো. লিটন, সহ-প্রচার সম্পাদক মো. তোফায়েল ইসলাম ও মো. কাওসার মিয়া, দপ্তর বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান অপু, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক মো. লায়েস মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. মতিন আহমদ, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক  মো. তসলিম মিয়া, প্রকাশনা সম্পাদক মো. হোসেন ভূঁইয়া, সহ-প্রকাশনা সম্পাদক মো. আতাবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সুমন ভূঁইয়া, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. কাদিরুল আহমদ, সিনিয়র সদস্য মো. মোক্তার হোসেন, সদস্য মো. আব্দুল কাইয়ুম, মো. শামীন, মো. নাহিদ ভূঁইয়া, মো. সিরাজুল ইসলাম, মো. শাকিল মিয়া, মো. ফায়েল মিয়া, মোঃ আর্জেন মিয়া, মো. তারা মিয়া ও মো. সাজিদুল ইসলাম।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন