editor
প্রকাশিত: 9:20 PM, August 3, 2026
সিলেটের নয়াসড়কসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী, শপিংমল ও মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের লক্ষ্য করে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রশাসনের পরিচয় ব্যবহার করে গ্রাহকদের কাছে মোবাইল ব্যাংকিংয়ের গোপন তথ্য (ওটিপি, পিন কোড ও পাসওয়ার্ড) চেয়ে অর্থ আত্মসাতের চেষ্টা করছে এসব চক্র।
এ বিষয়ে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশন, সিলেট।
রোববার (৩ আগস্ট) নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু প্রতারক মোবাইল ফোনের মাধ্যমে নয়া সড়কসহ বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমলের বিকাশসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং ব্যবহারকারী গ্রাহকদের কাছে প্রশাসনের পরিচয় দিয়ে ওটিপি, পিন কোড ও পাসওয়ার্ড জানতে চাইছে। এসব তথ্য সংগ্রহ করে গ্রাহকদের অর্থ আত্মসাতের অপচেষ্টা চালানো হচ্ছে। এ অবস্থায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয়ে ফোন করে ওটিপি, পিন কোড কিংবা পাসওয়ার্ড চাইলে তা কোনোভাবেই শেয়ার না করার জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছে বিজনেস এসোসিয়েশন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল কিংবা মোবাইল ব্যাংকিং কর্তৃপক্ষ কখনোই গ্রাহকের কাছে ফোন করে ওটিপি, পিন কোড বা পাসওয়ার্ড জানতে চায় না। তাই এ ধরনের ফোনকল সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো কার্যক্রম দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
4 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন এবং সদস্য মকসুদ আহমদকে আন্তরিক অভিনন্দন ও
6 গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৬ নম্বর ওয়ার্ডের
3 বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে
4 বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলার আয়োজনের উদ্যোগকে স্থানীয়
3 সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র
3 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে
3 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে
3 সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দেখা গেছে বিপরীত চিত্র। 1 সিলেট