editor

প্রকাশিত: 11:38 AM, September 20, 2020

প্রার্থী মনোনয়ন নীতিমালায় সংশোধনী এনেছে বিএনপি

প্রার্থী মনোনয়ন নীতিমালায় সংশোধনী এনেছে বিএনপি

8

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচনে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেবে বিএনপি। এরই অংশ হিসেবে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়নের নীতিমালা প্রণয়ন করেছে দলটি।
রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাঠপর্যায়ের নেতারা প্রার্থী মনোনয়নের জন্য যে পদ্ধতি ও প্রক্রিয়া অনুসরণ করবেন তার পুনঃসংশোধনী প্রকাশ করা হয়।
আগামী ডিসেম্বর থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে এ নীতিমালা দলের মাঠপর্যায়ের নেতাদের অনুসরণ করতে বলা হয়েছে। ফলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে হলে তৃণমূল বিএনপির কাছে যেতে হবে সম্ভাব্য প্রার্থীকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব/১নং যুগ্ম আহ্বায়ক (২ জন), উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও ১নং সাংগঠনিক সম্পাদক অথবা আহ্বায়ক, সদস্য সচিব ও ১নং যুগ্ম আহ্বায়ক, (যে কমিটিতে সদস্য সচিব নাই, সেখানে আহ্বায়ক, ১নং ও ২নং যুগ্ম আহ্বায়ক সুপারিশ করবে) (৩ জন)- এ ৫ জন আলোচনাক্রমে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য লিখিত সুপারিশ করবেন। এবং সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন ‘জাতীয় পরিচয় পত্র’ এবং হালনাগাদ ‘ভোটার তালিকাসহ মনোনয়ন দাখিলের শেষ তারিখের ৫ কার্যদিবস পূর্বে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাহক মারফত পাঠাবেন।
পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব/১নং যুগ্ম আহ্বায়ক (২ জন), পৌরসভা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও ১নং সাংগঠনিক সম্পাদক অথবা আহ্বায়ক, সদস্য সচিব ও ১নং যুগ্ম আহ্বায়ক, (যে কমিটিতে সদস্য সচিব নাই, সেখানে আহ্বায়ক, ১নং ও ২নং যুগ্ম আহ্বায়ক সুপারিশ করবে) (৩ জন)-৫ জন আলোচনাক্রমে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য লিখিত সুপারিশ করবেন। এবং সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন ‘জাতীয় পরিচয় পত্র’ এবং হালনাগাদ ‘ভোটার তালিকাসহ মনোনয়ন দাখিলের শেষ তারিখের ৫ কার্যদিবস পূর্বে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাহক মারফত পাঠাবেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব/১নং যুগ্ম আহ্বায়ক (২ জন), ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অথবা আহ্বায়ক, সদস্য সচিব ও ১নং যুগ্ম আহ্বায়ক, (যে কমিটিতে সদস্য সচিব নাই, সেখানে আহ্বায়ক, ১নং ও ২নং যুগ্ম আহ্বায়ক সুপারিশ করবে) (৩ জন)- এ ৫ জন আলোচনাক্রমে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য লিখিত সুপারিশ করবেন। এবং সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন ‘জাতীয় পরিচয় পত্র’ এবং হালনাগাদ ‘ভোটার তালিকাসহ মনোনয়ন দাখিলের শেষ তারিখের ৫ কার্যদিবস পূর্বে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাহক মারফত পাঠাবেন।
বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী আরও জানান, সারা দেশে দলের জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক; উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, পৌরসভা সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক এবং ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক ও আহ্বায়কদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা), পৌরসভা মেয়র এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন/উপনির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য এই পদ্ধতি/প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে অংশ নিতে পারবেন।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা

7 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

4 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

7 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

3 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণে থাকা প্রায়

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

4 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

4 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

6 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

1 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক

1
5