editor
প্রকাশিত: 11:24 AM, October 6, 2021
আন্তর্জাতিক ডেস্ক ::
যোগাযোগমাধ্যম গুলোতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ি পিষে মারছে কৃষকদের, এমন এমন ভিডিও প্রকাশ পায়। এরপর বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অস্বস্তিতে ফেলেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। প্রায় ৩০ ঘণ্টা সীতাপুরের গেস্ট হাউসে আটক রাখার পর মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ১৪৪ ধারা লঙ্ঘনসহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
গতকাল সোমবার সকাল থেকে উত্তর প্রদেশের সীতাপুরের একটি গেস্ট হাউসে আটক ছিলেন প্রিয়াঙ্কা। সেই গেস্ট হাউসে ঝাড়ু হাতে আবর্জনা পরিষ্কার করতেও দেখা যায় তাকে। আজ মঙ্গলবার আরো একটি ভিডিও প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার দাবি, ভিডিওটিতে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র দ্রুত গতিতে গাড়ি চালিয়ে কৃষকদের পিষে দিয়ে যাচ্ছে।
এই ঘটনার পর প্রিয়াঙ্কা গান্ধী সীতাপুরের গেস্ট হাউসের বসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি প্রশ্ন করেন, ‘আমি শুনলাম, আপনি উত্তরপ্রদেশে আসছেন। আপনার উত্তরপ্রদেশে আসার অপেক্ষায় রয়েছে এখানকার মানুষ। কিন্তু আপনি কি এই ভিডিওটি দেখেছেন? ছেলেটি এখনও গ্রেপ্তার হয়নি কেন? মন্ত্রীর ছেলে এখনো জেলের বাইরে কেন?’
প্রিয়াঙ্কা আরো বলেন, ‘আমার মত বিরোধী রাজনৈতিক দলের নেতারা যখন লখিমপুর আসতে চাইছেন তখন তাদের আপনারা আটক করে রাখছেন। কোনো এফআইআর ছাড়াই দীর্ঘক্ষণ আটকে রাখছেন। অথচ আপনার মন্ত্রিসভার সদস্যের ছেলে আন্দোলনরত কৃষকদের পিষে দিয়ে চলে গেল, তখন কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন? এর জবাব আপনাকে দিতেই হবে।’
ডিএসএস / ৬ অক্টোবর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন