editor

প্রকাশিত: 9:50 AM, September 21, 2020

প্রীতির হাসি মুছে দিলেন আম্পায়ার

প্রীতির হাসি মুছে দিলেন আম্পায়ার

ডেস্ক রিপোর্ট:-

২১ বলে ৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মার্কাস স্টয়নিস। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে স্টয়নিসের এমন ইনিংসেই কাল জীবন পেয়েছিল দিল্লি ক্যাপিটালস। শেষ পর্যন্ত ম্যাচ জেতায় অবধারিতভাবেই ম্যাচ সেরা হয়েছেন স্টয়নিস। কিন্তু এমন ব্যাটিংয়েও বীরেন্দর শেবাগের মন কাড়তে পারেননি স্টয়নিস। তাঁর চোখে ভুল লোককে ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়েছে। শেবাগের চোখে কালকে আইপিএলের ম্যাচ সেরা ছিলেন অন্য কেউ। টুইটে লিখেছেন, ‘আমি ম্যান অব দ্য ম্যাচটা মানতে পারছি না। এ ম্যাচে যে আম্পায়ার এক রান কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তাকেই পুরস্কার দেওয়া উচিত ছিল। এটা শর্ট রান ছিল না এবং এটাই পার্থক্য গড়ে দিয়েছে।’

শেবাগের দৃষ্টিতে ম্যাচ পালটে দেওয়া সে ঘটনা দ্বিতীয় ইনিংসের ১৯ তম ওভারে ঘটেছে। ১৫৮ রানের লক্ষ্যে নামা পাঞ্জাব বেশ ভালোমতোই ম্যাচে ছিল। ৮৯ রানের ইনিংস খেলা মায়াঙ্ক আগারওয়াল একটি শটে দৌড়ে দুই রান নিয়েছিলেন। কিন্তু মাঠের আম্পায়ার নিতিন মেনন এর মনে হয়েছে ক্রিস জর্ডান প্রান্ত বদলের সময় ক্রিজে ব্যাট রাখেননি এবং এর ফলে শর্ট রান ধরে নিয়ে এক রান কমিয়ে দিয়েছিলেন।

এভাবে এক রান কমে যাওয়ায় শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রানে থেমে যায় পাঞ্জাব। টাই হওয়া ম্যাচে সুপার ওভারে হেরে বসে তারা। ম্যাচ ঘুরিয়ে দেওয়া ঘটনা তো বটেই। মাঝে কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে জড়িত থাকা শেবাগের তাই রাগ হওয়ারই কথা।

অতীত সম্পর্কের কারণেই খেপেছেন শেবাগ, আর প্রীতি জিনতার তো রেগে টগবগ করে ফোটার কথা। সেটাই হয়েছে, এমন ভুলে দল হেরে যাওয়ায় সব ক্ষোভ ঝেড়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএল কর্তৃপক্ষের ওপর। এ যুগে এসেও তথ্যপ্রযুক্তির সুবিধা না নেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন জিনতা। টুইটারে লিখেছেন, ‘একটা মহামারির মধ্যেও আগ্রহ নিয়ে সফর করেছি। ৬ দিন কোয়ারেন্টিনে থেকেছি। হাসিমুখেই পাঁচটা কোভিড টেস্ট দিয়েছি। কিন্তু এই একটা শর্ট রানই সবচেয়ে বড় ধাক্কা দিল। তথ্যপ্রযুক্তি রেখে লাভ কী যদি সেটা ব্যবহারই না হয়? বিসিসিআইয়ের উচিত নতুন আইন চালু করা। প্রতি বছর এটা চলতে পারে না।’

শুধু হেরেছেন বলেই

যে ক্ষোভ উগরে দিচ্ছেন এমন নয়। কিংস ইলেভেন পাঞ্জাবের যৌথ মালিক প্রীতির দাবি, খেলার ভবিষ্যতের জন্য নতুন আইন ও প্রযুক্তির ব্যবহার নিয়ে ভাবা উচিত ভারতীয় বোর্ডের। আরেকটি টুইটে লিখেছেন, ‘হারি বা জিতি, আমি সব সময় সেটা মেনে নেওয়াতে বিশ্বাসী। আমি খেলার চেতনায় বিশ্বাস করি। কিন্তু ভবিষ্যতে সবার ভালোর জন্যই নিয়ম বদলানোর কথা তোলা গুরুত্বপূর্ণ। অতীতেও এমন হয়েছে এবং এ থেকে সরে আসা দরকার। বরাবরের মতোই আশা নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে