editor
প্রকাশিত: 10:01 PM, August 19, 2024

অ্যালাইন ডেলন
ফরাসি ও ইউরোপীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও লেখক অ্যালাইন ডেলন আর নেই। রবিবার ফ্রান্সের ডউচি শহরে নিজ বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন ৮৮ বছর বয়সী এ অভিনেতা। ডেলনের মৃত্যুর সময় তার তিন সন্তান ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। শোক বার্তায় তিনি ডেলনকে ফরাসির একজন কীর্তিস্তম্ভ বলে উল্লেখ করে বলেন, ডেলন তারকার চেয়ে বেশি কিছু ছিলেন।
জানা গেছে, ২০১৯ সালে ডেলনের স্ট্রোক হয়েছিল। এর পর থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ১৯৬০ ও ৭০-এর দশকের বিখ্যাত সব ইউরোপীয় সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন অ্যালাইন ডেলন। প্রায় শ’খানেক সিনেমায় অভিনয়সহ কয়েক ডজন সিনেমা পরিচালনাও করেছেন ডেলন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘রোকো অ্যান্ড হিজ ব্রাদার্স’ (১৯৬০), ‘দ্য লিওপার্ড’ (১৯৬৩), ‘পার্পল নুন’, ‘দ্য ইক্লিপস’, ‘লে সামোরাই’ (১৯৭৬) ও ‘দ্য রেড সার্কেল’ (১৯৭০)। ১৯৩৫ সালে প্যারিসে জন্ম নেওয়া এ অভিনেতা চলচ্চিত্রে প্রথম অভিনয় শুরু করেন ১৯৫৭ সালে। ‘কুয়ান্ড লা ফেমে সেন মেলে’ নামের একটি সিনেমায় তিনি একজন খুনির চরিত্রে অভিনয় করেছিলেন।
অ্যাকশন, ড্রামা ও ক্রাইমÑ তিন ধারার গল্প নিয়েই দীর্ঘদিন কাজ করেছেন তিনি।
তার ‘দ্য সিসিলিয়ান ক্ল্যান’ (১৯৬৯) ও ‘বোরসালিনো’ (১৯৭০) সিনেমা ফ্রান্স ও ইতালি উভয় দেশের বক্স অফিসে ঝড় তুলেছিল। জীবদ্দশায় পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কার। ১৯৯৫ সালে তাকে একটি সম্মানসূচক গোল্ডেন বিয়ার ও ২০১৯ সালে কানে সম্মানসূচক পালমে ডি’অরও দেওয়া হয়েছিল।
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা
সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিশিস
স্বাস্থ্যসেবায় দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কলেজের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক
‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক