editor

প্রকাশিত: 8:34 PM, May 19, 2026

ফরিদপুর মেডিকেলে সফল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করলেন সিলেট ওসমানী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা

ফরিদপুর মেডিকেলে সফল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করলেন সিলেট ওসমানী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা

3

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। এ উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসক দলের মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

1

জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট অপারেশন কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে দেশের অভিজ্ঞ ও দক্ষ বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত অস্ত্রোপচারে অতিথি সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নূরুল হুদা নাঈম।

1

হাসপাতাল সূত্রে জানা যায়, শ্রবণপ্রতিবন্ধী রোগীদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে কক্লিয়ার ইমপ্লান্ট একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি। এর মাধ্যমে বহু রোগী নতুনভাবে শব্দ শোনার সুযোগ পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হচ্ছেন।

চিকিৎসা সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে এ ধরনের বিশেষজ্ঞ সহযোগিতা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে জটিল ও বিশেষায়িত অস্ত্রোপচারে অভিজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণ রোগীদের জন্য নতুন আশার দ্বার উন্মোচন করছে।

3

উল্লেখ্য, ডা. নূরুল হুদা নাঈম বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমের কর্মসূচী পরিচালক হিসেবে দায়িত্বব্রত আছেন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইতোমধ্যে ১৪৫ জন জন্মবধির শিশুর সফল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন হয়েছে। যাদের অধিকাংশই বর্তমানে স্বাভাবিকভাবে শব্দ শুনতে ও কথা বলতে সক্ষম হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সিলেটসহ দেশের ইএনটি সার্জারি অঙ্গনে তিনি একজন অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক হিসেবে সুপরিচিত।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

6 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

2 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

2 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

4 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

5 স্টাফ রিপোর্টার: 1 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

8 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
4