editor
প্রকাশিত: 9:25 PM, April 8, 2025
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর স্কুল বিভাগের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বোরচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৭ই এপ্রিল) বাদ আসর সিলেট নগরীর কালেক্টরেট জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাগরি চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
স্কুল বিভাগের সভাপতি মাহমুদ সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র মজলিস কেন্দ্রীয় প্রশিক্ষণ ও কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির। প্রধান অতিথির বক্তবে জাকারিয়া হোসাইন জাকির বলেন, সম্প্রতি যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের ওপর হামলায় চার শতাধিক নিরীহ ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছেন। ফিলিস্তিনে নারী-শিশুসহ সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। অবিলম্বে এ নিপীড়ন বন্ধ করতে হবে। তিনি বলেন, এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দিলেও বিশ্ব বিবেক নির্বিকার। সভ্যতার নামে যারা আমাদের নীতিকথা শোনায়, অসহায় ফিলিস্তিনিদের পক্ষে তাদেও ভূমিকা প্রশ্নবিদ্ধ। তিনি বিশ্বের সকল দেশকে নীরবতা ভেঙ্গে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহবান জানান।
শাখার বায়তুলমাল সম্পাদক ইমন আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র মজলিস কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্র মজলিস সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল মুকিত, এমসি কলেজ শাখার সভাপতি আব্দুল বাসিত, শাহজালাল রহ: জোন সভাপতি জিয়াউর রহমান আল-মুমিন, শাহরিয়ার হোসেন শান্ত, সিয়াম আহমদ, সাদিকুর রহমান, মাআয, মাহদি প্রমুখ।-বিজ্ঞপ্তি
1 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
5 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
5 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
5 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
6 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
1 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
4 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট