editor

প্রকাশিত: 12:51 AM, November 7, 2020

ফুটবলে বিশ্বজয়ের স্বপ্ন হাওরপাড়ের কিশোরীদের

ফুটবলে বিশ্বজয়ের স্বপ্ন হাওরপাড়ের কিশোরীদের

4

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে হাওরের প্রত্যন্ত অঞ্চলে যেখানে কিশোরীদের ঘরের বাইরে যাওয়াটাই কঠিন, সেখানে সকল বাধা-বিপত্তি অতিক্রম করে ফুটবল নিয়ে এগিয়ে যাচ্ছে গ্রামের অর্ধশতাধিক কিশোরী। শুরুতে স্থানীয় লোকজনের নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের। সমাজের চোখ রাঙানি ও অভাবসহ নানা বাধা-বিপত্তি পেরিয়ে এসব কিশোরীরা এখন খেলছে জাতীয় পর্যায়ে।
কেউ দেড় থেকে দুই মাইল হেঁটে, কেউ আবার নৌকায় করে প্রতিদিন ভোরে এসে জড়ো হয় অনুশীলনে। দিরাই উপজেলার বিভিন্ন গ্রামের কিশোরী ফুটবলারদের এগিয়ে চলার গল্প ইতোমধ্যে সুনামগঞ্জসহ দেশব্যাপী ব্যাপক সুনাম কুড়িয়েছে।
শুরুর দিকে কিশোরীরদের ফুটবল খেলা নিয়ে সমাজে নানা কথা উঠলেও এগিয়ে চলেছে পূর্ণিমা, জুবলি, একা, মৌ, পলি, ডেইজিসহ অর্ধশাধিক কিশোরী।
২০১৯ সালের এপ্রিলের শুরুর দিকে ১৫ জন কিশোরী নিয়ে স্বপ্নচুড়া ফুটবল স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু হলেও এখন ৭০-৭৫ কিশোরী ফুটবলার রয়েছে এ ক্লাবে। তবে নিয়মিত মাঠে খেলছে ৩৫ কিশোরী।
ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় খেলার পাশাপাশি ৬ জন খেলছে জাতীয় পর্যায়ের লীগে। সর্বশেষ বাংলাদেশ মহিলা ফুটবল প্রিমিয়ার লীগে অংশগ্রহণের জন্য ৭ম দল হিসেবেও তালিকাভুক্ত হয় কিশোরীদের এই দল।
ফুটবলার কিশোরী লিজা রাণী তালুকদার জানান, দিরাই উপজেলা থেকে তার বাড়ি প্রায় ৫ কিলোমিটার দূরে হওয়ায় নৌকায় আসতে এক ঘণ্টারও বেশি সময় লেগে যায়। তারপরও এতটুকু আশা ছাড়েন না। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মাঠে অনুশীলনে আসেন।
পূর্ণিমা বলেন, শুরুতে স্থানীয় লোকজনের নানা সমালোচনা শুনতে হয়েছে। কিন্তু নানা বাধা বিপত্তি পেরিয়ে আজও আমি ফুটবল খেলছি। আশা করি একদিন আমি আমার সপ্নে পৌঁছাতে পারব।
মেয়েদের এমন সাফল্যে খুশি অভিভাবকরা। একদিন মেয়েরা দেশের জন্য সুনাম কুড়িয়ে আনবে আর গড়ে উঠবে বিশ্বমানের খেলোয়ার হিসেবে এমন আশা অভিভাবকদের।
তারা বলেন, মেয়ের সঙ্গে আমাদেরও আগ্রহ রয়েছে ফুটবল নিয়ে। অনেকেই অনেক কিছু বলার পরও আমরা মেয়েদের মাঠে পাঠাচ্ছি খেলার জন্য। আমরা এখন লোকের কথা কানে তুলি না। ভবিষ্যতে মেয়েরা ভালো করতে পারবে এটাই আশা করি।
হাওরপাড়ের কিশোরীদের স্বপ্ন পূরণের জন্য কাজ করছেন ফুটবলপ্রেমী তরুণ ও দিরাই স্বপ্নচুড়া ফুটবল স্পোর্টিং ক্লাবের কোচ ও প্রতিষ্ঠাতা রাকিব আহমেদ।
তিনি জানান, দেড় বছর আগে এই ক্লাব প্রতিষ্ঠা করেছি হাওরাঞ্চল দিরাইয়ের মাঠে। এই এলাকার মেয়েরা অনেক কষ্ট করে পড়ালেখা করে, সেখানে ফুটবল খেলাটা তাদের আয়ত্বের মধ্যে নিয়ে এসেছি। মোটামুটি ভালো খেলছে,আরও ভালো অবস্থানে যাওয়ার সম্ভবনা দেখি। আমি সবসময় চেষ্টা করি তাদের যেন ভালো অবস্থানে নিতে পারি। তাদের এখন মূল স্বপ্ন জাতীয় দলে খেলা।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ জানান, খেলাধুলায় সুনামগঞ্জের যথেষ্ট সুনাম রয়েছে। জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সুনামগঞ্জের খেলোয়াড়রা বিশেষ প্রতিভার স্বাক্ষর রেখেছে। বিশেষ করে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে মেয়েরা ভালো করেছে। দিরাই উপজেলার মেয়েদের দলটি সেরা দল। বর্তমানে তারা সারা দেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

6 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

2 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

1 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 1 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

3 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

4 আব্দুর রহমান: 5 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

4 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

2 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক

1
2