admin
প্রকাশিত: 4:24 PM, February 4, 2021
সিলেট নগরীর ২৩নং ওয়ার্ডের মেন্দিবাগ সাদিপুর এলাকার বাসিন্দা ফুল মিয়া হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় নগরীর উপশহর পয়েন্টে নয়াগাও সাদিপুর-২, বোরহান উদ্দিন রোডের এলাকাবাসী উদ্যোগে আসামী মুছা মিয়া, ফারুক মিয়া, শাহানা বেগম সহ চিহ্নিত আসামীদের শাস্তির দাবীতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মেন্দিবাগ সাদিপুর এলাকার বাসিন্দা ফুল মিয়াকে পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই। দীর্ঘ প্রায় ১ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত আসামীদের গ্রেফতার করা হয়নি। বক্তারা প্রশাসনের উর্ধ্বতন মহলের কাছে সুবিচারের জন্য আসামীদের দ্রুত গ্রেফতার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এহিয়া আহমদ, তাজু মিয়া, হোসেন মিয়া, ফখর মিয়া, মুহিব মিয়া, জুয়েল মিয়া, জামাল, সাদেক, রুহেল, দিলু, সওদাগর রুহেল, তোহেল, রিপন, আলমাছ, জামিল, শাহিন, জাবেদ, করিম, আনোয়ার, সাচ্চু, নুর, জাহাঙ্গীর, লাবু, শাহাজান, জিলু, দৌলত, ইমন, হোসেন মিয়া, হাবি মিয়া, টিপু, রহম আলী, কমল, রমিজ, রিপন, মোবারক, আবুল, নাজমুল, আতিক, মনোয়ার, মাছুম, নিহত ফুল মিয়ার ছেলে সাহেদ মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন