editor
প্রকাশিত: 11:05 PM, September 5, 2020
ডেস্ক রিপোর্ট :
গতকাল বালাগঞ্জ থানায় ফেইসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীসহ সরকারের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন মন্ত্রী-এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ- ছাত্রলীগ সম্পর্কে ব্যাঙ্গাত্বক ও অশ্লীল ছবি পোস্ট,বিভিন্ন ধরনের কটুক্তি ও মানহানীকর স্ট্যাটাস দেয়ার অভিযোগে জামায়াত-শিবিরের ৫ নেতা-কর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল ৪ সেপ্টেম্বর ২০২০ ইং রোজ শুক্রবার বালাগঞ্জ উপজেলার অন্তর্গত ০৬ নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শায়েস্তা মিয়া বাদী হয়ে জামায়াত-শিবিরের ৫জন নেতা-কর্মী যথাক্রমে, ১নং এম. মুজিবুর রহমান, ২নং মােঃ ইকবাল হুসেন, ৩নং শাহীন আহমদ, ৪নং আবুল কালাম, ৫নং হোসাইন আহমদ জাহিদ এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সামাজিক যােগাযােগমাধ্যম ফেইসবুকে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং সরকারের দায়িত্ব প্রাপ্ত বিভিন্ন মন্ত্রী,এমপিসহ বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যা, বানােয়াট কথাবার্তা লেখালেখি, ব্যাঙ্গাত্বক ও অশ্লীল ছবি, মানহানীকর তথ্য ও আইন শৃঙ্খলার অবনতিসহ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে উপরোক্ত আসামিরা নিজ নিজ নামীয় ফেইসবুক একাউন্ট হইতে ইলেক্ট্রনিক বিন্যাস/সামাজিক যােগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশসহ তাহাদের দলীয় সহযােগীদের সহায়তায় শেয়ার ও লাইক কমেন্ট করে বিশ্বের কাছে বাংলাদেশ সরকার তথা রাষ্ট্রসহ বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করার কারণে বাদীর ও বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের অনুভূতিতে আঘাত করেছে “।
তাই বাদী বিগত ২৯/০৮/২০২০ ইং তারিখ সকাল অনুমান ১১,০০ ঘটিকার সময় নিজ বসতঘরে বসিয়া আসামীগণের ব্যবহৃত ইলেক্ট্রনিক বিন্যাস/সামাজিক যােগাযােগ মাধ্যম ফেইসবুকে আসামীগণের নামীয় ফেইসবুক আইডি হইতে প্রচারিত আইন বিরােধী স্ট্যাটাস ও উক্ত স্ট্যাটাসে সহযােগী আসামীদের স্ট্যাটাস/পোস্ট, শেয়ার ও লাইক-কমেন্ট নিজ চোখে দেখিয়া ও পড়িয়া উক্ত স্ট্যাটাস/পোস্ট গুলাের স্কীনশট নিয়া এবং আসামীগণের ফেইসবুক আইডির লিংক সমূহ নিজ সংগ্রহে রাখিয়া, উক্ত ঘটনাটি স্বাক্ষীগণের অবহিত করিলে তাহারা উক্ত ঘটনা দেখেন ও শুনেন । পরবর্তিতে বিষয়টি বাদী তার রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দকে অবগত করেন এবং রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দের সহিত বিস্তারিত আলােচনাসহ স্বাক্ষীগণের সহায়তায় সমূহ আসামীগণের নাম ঠিকানা ও সকল প্রকার তথ্য উপাত্ত সংগ্রহ করে বালাগঞ্জ থানায় আসিয়া ১নং এম. মুজিবুর রহমান, ২নং মােঃ ইকবাল হুসেন, ৩নং শাহীন আহমদ, ৪নং আবুল কালাম, ৫নং হোসাইন আহমদ জাহিদকে
আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২১(২)/২৫(২)/২৯(১)/৩৫ ধারায় একটি মামলা দায়ের করেন। বালাগঞ্জ থানার মামলা নং-০১ ,তারিখঃ ০৪/০৯/২০২০ইং।
এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান এর সাথে যােগাযােগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,উক্ত ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের