editor

প্রকাশিত: 11:16 AM, September 21, 2026

ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ নেতা বদরুলের বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা, প্রবাসীর পরিবার চরম নিরাপত্তাহীনতায়

ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ নেতা বদরুলের বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

7

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বসতবাড়ি দখল, হামলা ও গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলমের বিরুদ্ধে।

রবিবার দুপুরে উপজেলার কুশিয়ারা ইউনিয়নের কটালপুর মাঝপাড়া গ্রামে প্রবাসী সেবুল মিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

5

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কটালপুর মাঝপাড়া গ্রামের প্রবাসী সেবুল মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম দীর্ঘদিন ধরে অভিযুক্ত বদরুল আলমের জমি সংক্রান্ত হয়রানি ও বসতবাড়ি দখলের চক্রান্তের শিকার হয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার আনুমানিক দুপুর ১টা ২০ মিনিটে আওয়ামী লীগ নেতা বদরুল আলম তার সঙ্গীদের নিয়ে বাঁশ ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রবাসীর বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে ঘরের ভেতর ঢুকে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা চালানো হয় বলে ভুক্তভোগী পক্ষ অভিযোগ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত বদরুল আলমের বিরুদ্ধে গত ৫ আগস্টের পূর্বে ছাত্র-জনতার ওপর হামলা ও সংসদ সদস্য এমএ মালিকের বাড়িতে অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে। গুরুতর সব মামলা থাকা সত্ত্বেও এবং প্রকাশ্যে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেলেও প্রশাসন রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী প্রবাসীর পরিবার ও স্থানীয়রা।

7

এ ঘটনায় প্রবাসীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অবিলম্বে অভিযুক্ত বদরুল আলমকে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দাখিল ও আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

6

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

দুঃসময়ে রাজপথে, নতুন কমিটিতে মূল্যায়নহীন লিটন

দুঃসময়ে রাজপথে, নতুন কমিটিতে মূল্যায়নহীন লিটন

7 সিলেট জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুবদল নেতা লিটন আহমদ দলের কঠিন সময়ে

জাকির মজুমদারের শেষযাত্রায় অনন্য ভূমিকা

জাকির মজুমদারের শেষযাত্রায় অনন্য ভূমিকা

1 রাজনীতি শুধু রাজপথের স্লোগান কিংবা ক্ষমতার লড়াই নয়; রাজপথের সহযোদ্ধাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই নেতৃত্বের আসল পরিচয়। 7 সিলেট মহানগর

ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ নেতা বদরুলের বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ নেতা বদরুলের বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

4 সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বসতবাড়ি দখল, হামলা ও গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী

শাহজালাল মাজারে টাকার হিসাব মিললেও আড়ালে পশুর নজরানা

শাহজালাল মাজারে টাকার হিসাব মিললেও আড়ালে পশুর নজরানা

5 আব্দুর রহমান: 8 দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষের দান ও মানতে প্রতিদিন সমৃদ্ধ হচ্ছে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার। নগদ অর্থ,

দলীয় প্রতীকহীন ভোটে নতুন সমীকরণ, মাঠে প্রার্থীরা

দলীয় প্রতীকহীন ভোটে নতুন সমীকরণ, মাঠে প্রার্থীরা

2 দেশজুড়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সর্বত্র বইতে শুরু করেছে আগাম নির্বাচনি হাওয়া। হাট-বাজার, চায়ের দোকান

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

3 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

4 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

5 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ

1
8