editor
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে পাঠক সংখ্যা কমে যাওয়ায় সিলেটের ফেঞ্চুগঞ্জে পত্রিকা এজেন্সি বন্ধ রয়েছে। ফলে বেকার হয়ে পড়েছেন স্থানীয় হকাররা। জীবনের তাগিদে কেউ কেউ পেশা বদলিয়ে ফেলেছেন। কেউ এখন পর্যন্ত বেকার জীবনযাপন করছেন। বাজারে পত্রিকা বিক্রি বন্ধ থাকায় ফেঞ্চুগঞ্জের পাঠকরাও পত্রিকা পড়ার থেকে বঞ্চিত রয়েছেন।
জানা যায়, করোনাভাইরাস শুরুর দিক থেকে ফেঞ্চুগঞ্জের একতা নিউজ এজেন্সি বন্ধ হয়ে গেছে। পত্রিকা এজেন্সি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ফেঞ্চুগঞ্জের স্থানীয় হকাররা জীবন-জীবিকার তাগিদে কেউ বেছে নিয়েছেন অন্য পেশা কেউবা এখনো বেকার আছেন।
২৫ বছর ধরে বাজারে পত্রিকা বিক্রির পেশায় নিয়োজিত রৌশাদ মিয়া। হঠাৎ পত্রিকা এজেন্সি বন্ধ হওয়াতে জীবীকার তাগিদে পত্রিকা এজেন্সির পাশেই করছেন পান-সুপারির ব্যবসা।
রৌশাদ মিয়া বলেন, করোনা আসার পর থেকে পত্রিকা এজেন্সি বন্ধ হয়ে গেছে। এজেন্সি বন্ধ হওয়ায় নামেমাত্র অস্থায়ী ভাবে পান সুপারির ব্যবসা শুরু করেছি। মানুষ এখন মোবাইলে নিউজ পড়ে নেয়, পত্রিকা এখন পড়ে না।
পত্রিকা হকার রমজান আলী বলেন, পত্রিকা এজেন্সি বন্ধ থাকায় অনেকদিন বেকার ছিলাম। এখন গাড়ি চালানি শিখে মাঝে মধ্যে গাড়ি চালাই।
হকার সাইফুল ইসলাম বলেন, পত্রিকা এজেন্ট বন্ধ হওয়ার পর থেকে এখনো বেকার আছি। আয় রোজগারের অভাবে আর্থিকভাবে অনেক সমস্যায় আছি।
ফেঞ্চুগঞ্জের বাজারের ব্যবসায়ী সেলিম আহমদ বলেন, আমি নিয়মিত পত্রিকা পড়তাম। এখন পত্রিকা বন্ধ হওয়াতে অনেক নিউজ পড়া থেকে বঞ্চিত হচ্ছি। যদিও টিভি দেখি অনলাইনে নিউজ পড়ি তবে পত্রিকা পড়ার স্বাদই অন্যরকম ছিলো। প্রিন্ট পত্রিকা পড়লে তৃপ্তি পাই।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন ইসকা বলেন, পত্রিকা এজেন্সি বন্ধ হওয়াতে আমরা হতাশ। এই অচল অবস্থা অচিরেই কাটিয়ে উঠার জন্য এজেন্সি ও পত্রিকা কর্তৃপক্ষের প্রতি তিনি অনুরোধ জানান।
8 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
8 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
8 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
1 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
4 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
6 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
7 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 8 বুধবার (২৪