editor

প্রকাশিত: 5:09 PM, September 23, 2025

ফেঞ্চুগঞ্জে বিধবা মহিলার জায়গা দখল এর চেষ্টা, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানাধীন আশিঘর দক্ষিণ নিবাসী তাহমিনা বেগম নামের একজন নারীর জায়গা দখলের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ-এর আশিঘর দক্ষিণ গ্রামের তাহমিনা বেগম এর মৌরসি সূত্রে পাওয়া সাড়ে ৩ শতক ভূমি স্থানীয় বাজার সংলগ্ন হওয়ায় এতে ভূমি খেকোদের নজর পড়ে। গতকাল সোমবার বিকাল ৪:৩০ ঘটিকার সময় একদল ভূমিখেকো উক্ত জায়গা দখলের উদ্দেশ্যে “আশিঘর দক্ষিণ যুব সংঘ” নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়। খবর পাওয়া মাত্র জমির মালিক তাহমিনা বেগম জায়গাতে উপস্থিত হয়ে সাইনবোর্ড অপসারণ করার উদ্যোগ নিলে স্থানীয় শিবির নেতা ইমরান উদ্দিন তালুকদার সহ আরো কয়েকজন লোক তাকে শারীরিকভাবে লাঞ্চিত করেন এবং তাকে বেপর্দা মহিলা বলে গালিগালাজ করেন। বিধবা নারী একা একা কেন বাজারে আসে এ নিয়ে তারা তাকে কটুক্তি করে৷ পরে মানুষজন জড়ো হলে ইমরান গং-রা চলে যায়৷

তাহমিনা বেগম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান স্থানীয় জামায়াত নেতা রাকিব উদ্দিন তালুকদারের ইন্ধনে তার ছেলে ইমরান উদ্দিন তালুকদার ও তার সাঙ্গপাঙ্গরা এহেন কর্মকাণ্ড করেন৷

এ ব্যাপারে জামায়াত নেতা রাকিব উদ্দিন তালুকদার এর সাথে যোগাযোগ করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তার ছেলে ইমরান উদ্দিন তালুকদারকে ফোন করলে তিনি ফোন ধরেন, সাংবাদিক পরিচয় শোনার পর তিনি ফোন কেটে দেন৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনার কোনো সুষ্ঠ সমাধান হয়নি বলে জানা গেছে৷

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন