editor
প্রকাশিত: 3:37 PM, September 12, 2020
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি || হেল্প ফর হিম্যানিটি ফ্রান্স এর উদ্যোগে ফেঞ্চুগঞ্জে বন্যার্থ ও করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার(১২ সেপ্টেম্বর) হেল্প ফর হিম্যানিটি ফ্রান্স এর অন্যতম উদ্যোক্তা, ফ্রান্স বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ফ্রান্স গ্যাটার সিলেটের সভাপতি হাজি মোঃ হাবিব-এর সার্বিক সহযোগীতায় ফেঞ্চুগঞ্জে বন্যার্থ ও করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উত্তর কুশিয়ারা ইউপি’র স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের মোঃ মাহবুবুর রহমান শফিকের সভাপতিত্বে ও মোহাম্মদ সজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্টিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, হেল্প ফর হিম্যানিটি ফ্রান্স ও ফ্রান্স প্রবাসি হাজি মোঃ হাবিবের সহযোগীতায় ফেঞ্চুগঞ্জে বন্যার্থ ও করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থদের মধ্যে যে খাদ্য সামগ্রী বিতরনের উদ্যোগ নেওয়া হয়েছে তা সত্যি প্রশংসনীয়। তিনি আরো বলেন, বিদেশের মাটিতে বসে আমাদের প্রাবাসী ভাইয়েরা দেশের অসহায় মানুষের কল্যানের জন্য সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনুষ্টানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, উত্তর কুশিয়ারা ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তছলিম আহমদ নেহার, ইউপি সদস্য জামাল উদ্দিন, আব্দুল মনাফ, বালাগঞ্জ উপজেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, জয়নাল আবেদিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজ উদ্দিন, আহাদ আহমদ, আব্দুল কালাম, মাহতাব উদ্দিন, আতিকুর রহমান,আব্দুল্লাহ, ফয়ছল খান, জাহিদ হাসান খলিল,সেখরুল ইসলাম, আবু সাইদ,কামিল আহমদ প্রমুখ। উল্লেখ্য, হেল্প ফর হিম্যানিটি ফ্রান্স এর উদ্যোগে ফেঞ্চুগঞ্জে বন্যার্থ ও করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ ২৫০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে