admin
প্রকাশিত: 7:55 PM, November 21, 2020
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের মধ্যবর্তী স্থানে ফেঞ্চুগঞ্জ সেতু। কুশিয়ারা নদীর উপর নির্মিত এই সেতুর সৌন্দর্যবর্ধনে চলছে অসুন্দর কাজ।
শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, নিরাপত্তা পিলারের শেওলা ও ময়লা না উঠিয়ে রং করার কাজ চলছে। নিম্নমানের কাজের ব্যাপারে কর্মরত শ্রমিকরা জানান, ঠিকাদার এভাবেই তাদের কাজ করতে বলেছেন। রংয়ের কাজ করা সুব্রত নামের শ্রমিক বলেন, এটা সরকারি কাজ এমনই! তবে নাম প্রকাশ না করার শর্তে আরেক শ্রমিক বলেন, এটা ধুয়ে করার নিয়ম। কিন্তু আমরা শ্রমিক। ঠিকাদার এভাবেই কাজ করতে বলছেন। তিনি জানান, সড়ক ও জনপথ বিভাগ সিলেটের প্রকৌশলী নুরুল মজিদ চৌধুরী নির্দেশে এ কাজ করাচ্ছেন মিঠু নামের একজন ঠিকাদার। ঠিকাদার মিঠুর সাথে মোবাইল ফোনে আলাপ করলে তিনি বলেন, আমি ঠিকাদার না। স্যার কাজ করাতে বলছেন।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ঋতেষ বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজ হচ্ছে জানি। কিন্তু এরকম কাজ হচ্ছে জানি না। তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
6 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
3 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
7 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
2 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
7 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
8 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
6 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে