editor
প্রকাশিত: 8:36 AM, September 30, 2020
নিজস্ব প্রতিনিধি:-
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি মাহফুজুর রহমানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবুল কাশেমে তার এই রিমান্ড মঞ্জুর করেন।
তবে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন মাহফুজ। তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকলেও এ ঘটনায় জড়িত নন বলে আদালতে দাবি করেছেন।
এই মামলার অন্য আসামিদের মতো মাহফুজুরের পক্ষেও রিমান্ড শুনানিতে কোনো আইনজীবী অংশ নেননি।
শুনানিকালে রাষ্ট্রপক্ষের সহয়তাকারি আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন জানান, ”নিজেকে নির্দোষ দাবি করে মাহফুজ আদালতকে বলেছেন- ‘ফোনে খবর পেয়ে পেয়ে মোটর সাইকেল নিয়ে আমি ছাত্রাবাসে গিয়েছিলাম। তবে ধর্ষণের ঘটনার সাথে আমি জড়িত নই।”
লিটন বলেন, মাহফুজ নিজের পক্ষে সাফাই গাওয়া শুরু করলে আদালত তাকে থামিয়ে দেন। এরপর ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরীও ধর্ষণ মামলার আসামি মাহফুজের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের তথ্য জানিয়েছেন।।
প্রসঙ্গত, গত শুক্রবার বিকালে এমসি কলেজে বেড়াতে গিয়েছিলেন সিলেটের দক্ষিণ সুরমার এক দম্পতি। এ সময় কলেজ ক্যাম্পাস থেকে ৫-৬ জন যুবক জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায় দম্পতিকে। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে ১৯ বছরের গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ করে তারা।
খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে গৃহবধূকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে শাহপরাণ থানা পুলিশ।
এ ঘটনায় ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে শনিবার সকালে নগরীর শাহপরান থানায় মামলা করেছিলেন ভুক্তভোগীর স্বামী। মামলায় এজাহারভূক্ত ছয়জনসহ মোট আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে মঙ্গলবার গ্রেপ্তার হওয়া তারেক ছাড়া বাকী ৭ জনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
1 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 3 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
5 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)