editor
প্রকাশিত: 2:04 PM, September 24, 2020
দৈনিক সিলেটের সময়:-
কারাগার থেকে সদ্য মুক্তি পাওয়া কৃষকদল সিলেট মহানগরের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আজ সন্ধ্যায় বি.এন.পি নেতা মিফতাহ্ সিদ্দিকী’র সাথে দেখা করতে আসলে তিনি সহ উপস্থিত নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
বুধবার ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর আম্বরখানাস্ত একটি রেস্তুরায় তাকে ফুল দিয়ে বরণ করা হয়।
এ সময় উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্য করে মহানগর বি.এন.পি-র সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, দেশ আজ হিংস্র দানবের নাগপাশে বন্দী। গণতন্ত্রের মাতা বি.এন.পি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ও মুক্ত নন, হাজার হাজার জাতীয়তাবাদী জিয়া আদর্শের সৈনিকদের আজ ও জেলে বন্দী করে রেখেছে এই বিনা ভোটের সরকার। মূল উদ্দেশ্য দেশকে লুটেপুটে খাওয়া আর আধিপত্যবাদি প্রভূদের তুষ্টির জন্য গোলামী করে তাদের পুতুল সরকার হিসাবে দেশকে বিকিয়ে দিয়ে নিজেদের আখের গোছানো। দেশ আজ এক ভয়াবহ সংকটে,
এই সংকট থেকে উত্তরণে গণ বিপ্লব প্রয়োজন। রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বঁংশ করে দেয়া হয়েছে। তবে আশার কথা হলো মানুষ তার অধিকার আদায়ে আজ জেগে উঠছে। ফ্যাসিস্ট এর রাহুগ্রাস থেকে মুক্তি পেতে জন বিপ্লব আসন্ন। এ সময় তিনি, নেতা-কর্মীদের জাতীয়তাবাদী শক্তির ভরসার স্থল দেশনায়ক বি.এন.পি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে “দেশ বাঁচাও, মানুষ বাঁচাও” আন্দোলনে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকার কথা বলেন।
এসময় বি.এন.পি নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক শামীম মজুমদার, বানিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার মামুন, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব হোসেন শিলু, মহানগর বিএনপি নেতা আক্তার রশীদ চৌধুরী, মুরাদ আহমদ, রফিকুল বারী রোমান, সেলিম আহমদ মাহমুদ, আজিজুর রহমান আজিজ, মন্জুর হোসেন মজনু, সোহেল মাহমুদ, আব্দুস সোবহান, আবু সাইদ মোহাম্মদ তায়েফ, জমজম বাদশা, মারুফ আহমেদ টিপু, জাকির হোসেন কয়েছ, হোসেন আহমদ রাহুল, মশিউর রহমান পাবেল, মো. শাকিলুর রহমান, এম এ লাহিন, এনাম আহমদ, বিপুল আহমদ, ওমর ফারুক, আবু হানিফ, সালাউদ্দিন আহমেদ, জাকির আহমেদ, রুহেল আহমদ, আজিজুর রহমান, মিজানুর রহমান, ইউসুফ জামান জনি, কাউসার হোসেন রকি, হোসেন খান ইমাদ, আব্দুল্লাহ আল মুহিত, নাইম আহমদ, মুন্না শাহ্, কাওসার আহমদ শিবলু, আলী আহমদ সাকিল, কাওসার আহমদ তারেক, শাওন আশরাফ, জাবির আহমদ জিসান, রিফাত আহমদ, ওয়ন রহমান প্রমুখ।
5 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
7 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
6 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
5 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
5 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
4 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
4 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে