editor

প্রকাশিত: 10:27 PM, March 21, 2025

ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ায় দেশের জনগণ অন্যায় ও জুলম থেকে মুক্তি পেয়েছেন: ডাঃ জাহিদ

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগে ইফতার মাহফিল

ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ায় দেশের জনগণ অন্যায় ও জুলম থেকে মুক্তি পেয়েছেন: ডাঃ জাহিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচার  হাসিনা সরকারের আমলে দেশের জনগণ অশান্তিতে ছিলেন। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের জনগণ অন্যায়, অত্যাচার জুলম, মামলা, হামলা ও নির্যাতন থেকে মুক্তি পেয়েছেন। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে দেশের জনগণ শান্তিতে বসবাসের পাশাপাশি জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি বলেন, স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা দেশ-বিদেশ থেকে ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে অন্যতম যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিক। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবব্ধ হয়ে কাজ করার আহবান জানান।

তিনি শুক্রবার (২১ মার্চ) সিলেটের দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান এর নির্দেশনায়, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিক এর পক্ষ থেকে এবং  তেতলী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তেতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আজমল আলী’র সভাপতিত্বে ও যুক্তরাজ্য বিএনপি নেতা  হাজী মোঃ লিলু মিয়া’র সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন আহমেদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, এয়ারপোর্ট থানা বিএনপি সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, মহানগরীর ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীদ হোসেন শাবু, মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সপু আহমদ চৌধুরী। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিক।

তেতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী, যুগ্ম সম্পাদক হাজী শাহ আলম, সাবেক ছাত্রনেতা সাপরান আহমদ, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবকদল নেতা জামিল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আলী নেওয়াজ আজিজ, আলী মিরাজ মোস্তাক, মো. আখতার হোসেন সুমন, রোটারিয়ান গোলাম কিবরিয়া নাঈম। এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা কুতুব উদ্দিন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন