editor
প্রকাশিত: 7:57 PM, July 5, 2025
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেশের ব্যাপক ক্ষতি করেছে। সেই ধ্বংস করা শিক্ষা ব্যবস্থাকে উন্নতকরণ করতে শিক্ষাকদের পাশাপাশি অভিভাবক, সচেতন মহলকে দায়িত্বশীল হতে হবে এবং শিক্ষার্থীদের মনোযোগী হয়ে লেখাপড়া করতে হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও যোগ্যাতার আলোকে অধিকার নিশ্চিত করবে।
তিনি বলেন, স্বৈরাচর সরকারের আমলে সকল ক্ষেত্রে সীমাহীন দলীয়করণ করার কারণে দেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে ঘৃণা করছেন। জনগণ চাচ্ছেন দেশ পরিচালনায় শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের মতো আদর্শিক দেশ প্রেমিকরাই রাষ্ট্র পরিচালনায় আসুক। তিনি বলেন, যারা হেলিকাপ্টার দিয়ে শিক্ষার্থীদের উপর গুলি করে হত্যার মতো জগন্যতম কাজ করেছে তাদের ক্ষমা নেই, বাংলার মাঠিতে সকল হত্যাকারীদের বিচার সুনিশ্চিত হবে।
শনিবার (৫ জুলাই) সকালে সিলেট সদরের শাহ খুররম ডিগ্রি কলেজের হলরুমে গণতান্ত্রিক বাংদেশ গঠনে শিক্ষার্থীদের ভবনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
দিলোয়ার হোসেন সায়েম এর পরিচালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহার হোসেন শিশির, জুবায়েদ আহমেদ, ইনজামামুল হক ইঞ্জু, কামরুল ইসলাম, নাদিম আহমেদ সাকিব, কিবরিয়া, সানজিদ, শিমুল শাহার।
গণতান্ত্রিক বাংদেশ গঠনে শিক্ষার্থীদের ভাবনা বিষয় তুলে ধরে প্রশ্নমূলক বক্তব্য রাখেন ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাজহারুল ইসলাম রাফি, শাহ খুররম ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাকির আলী, ফারদিন আহমদ শামীম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদনান আবিব, সিলেট পলিটেকনিকেল কলেজের শিক্ষার্থী মিসবা, সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী সুমা, শাহ খুররম ডিগ্রি কলেজের শিক্ষার্থী শিমুল, শাহজালাল জামেয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী তানজিনা তাবাসসুম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা, রাব্বি, মাহবুবা সুলতানা মনি, রাফিদুল ইসলাম, মাহি আহমেদ, ফারদিন আহমদ, আব্দুল জব্বার, স্বপ্না আক্তার, আব্দুল্লাহ আল মাহদি, রাসেদুল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন