editor
প্রকাশিত: 6:59 PM, November 2, 2025
ফ্রান্সের লরিয়েন্ট শহরে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে “গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় আমাদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর রাত ১০টায় ফ্রান্সের লরিয়েন্টে এই সভার আয়োজন করা হয়।
লরিয়েন্ট বাংলাদেশী কমিউনিটির সিনিয়র সদস্য সিরাজ শেখ এর সভাপতিত্বে ও কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হোসনে জামান জিকো সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন যুবদলের কোষাধ্যক্ষ আজমীর বখত মজুমদার জনি।
লরিয়েন্ট বাংলাদেশী কমিউনিটির সিনিয়র সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী বাবলু ও সিলেট সরকারী কলেজ এর সাবেক দফতর সম্পাদক কলিম আহমেদ চৌধুরী’র তত্ত্বাবধানে শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রবাসীদের করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনায় তারা স্মরণ করেন ২৪-এর গণ-অভ্যুত্থান উপলক্ষে লরিয়েন্টে আয়োজিত কর্মসূচি এবং রেমিট্যান্স শাটডাউন আন্দোলনের সফল বাস্তবায়নের কথা। বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নির্বাচনবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে প্রয়োজনে ভবিষ্যতেও একই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সজল আহমেদ, শাহীন আহমেদ, আশরাফুল ইসলাম, সোহেল আহমেদ রানা, কমল নাথ, হাসান আহমেদ, নাহিদ ইসলাম, হুসাম উদ্দিন, শহীদুর রহমান, কামরুল ইসলাম, জাবেদুর রহমান এবং শাহরিয়ার আহমেদ প্রমুখ।
এবারের আলোচনা সভা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশপ্রেম এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতি সমর্থন জাগিয়ে তুলেছে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার সংকল্প বহন করছে।
3 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
1 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
3 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
6 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
5 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
1 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
5 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
8 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’