editor

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৬

ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত সুনামগঞ্জ তাহিরপুরের নাহিদুলের প্যানেল জয়ী

ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত সুনামগঞ্জ তাহিরপুরের নাহিদুলের প্যানেল জয়ী

6

ফ্রান্সের পৌর নির্বাচনের প্রথম দফায় বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুল মোহাম্মদ এর প্যানেল জয়ী হয়েছে। ২০২৬ সালের পৌর নির্বাচনে সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলার বড়দল পুরান হাটি মাষ্টার বাড়ীর বাসিন্দা ফ্রান্স প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী কমিউনিটি নেতা মো: নুরুল আবেদীন এর বড় ছেলে মো: নাহিদুল মোহাম্মদ প্যানেলের মাধ্যমে জয়লাভ করেন।

5

উত্তর প্যারিসের সাঁ দুনি শহরে অতিবাম দল ‘লা ফ্রঁন্স আনসুমিজ’(এলএফই) থেকে নির্বাচিত হয়ে নাহিদুল ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে প্রথম দফায় জয় নিশ্চিত করেছেন।

7

এছাড়া একই শহর থেকে আরেক বাংলাদেশি প্রার্থী সরুফ সদিউল সোশ্যালিস্ট পার্টি (পিএস) থেকে নির্বাচন করেছিলেন, কিন্তু তিনি হেরে গেছেন। ফ্রান্সের পৌর নির্বাচনের প্রথম দফায় বাংলাদেশি বংশোদ্ভূত প্যানেল বিজয়ী নাহিদুল মোহাম্মদ বলেন, ফ্রান্সের স্থানীয় রাজনীতিতে নতুন প্রজন্মের অভিবাসী বংশোদ্ভূত নাগরিকদের অংশগ্রহণ বাড়ছে। এই জয় আমাদের কমিউনিটির উপস্থিতিকে আরও দৃশ্যমান করবে। তিনি ভোটারদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমার প্যানেলকে বিজয়ী করেছেন তর্ঁার জন্য আমরা চির কৃতজ্ঞ। আপনাদের কষ্ট ও পরিশ্রমের মূল্যায়ন আমাদের প্যানেলের কার্যক্রমের মাধ্যমে করে যাবো ইনশাআল্লাহ।

4

দেশজুড়ে প্রাথমিক হিসাব অনুযায়ী ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৬ শতাংশ। প্যারিস, লিয়োঁ ও স্ট্রাসবুর্গের মতো বড় শহরে অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি ছিল। নাহিদুলের ৫০ শতাংশের বেশি ভোটে জয়লাভের কারণে তার এলাকায় দ্বিতীয় দফার ভোট (২২ মার্চ) অনুষ্ঠিত হবে না।

মো: নাহিদুল মোহাম্মদ বর্তমানে প্যারিসের সর্বন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত আছেন। তার পৈতৃক নিবাস বাংলাদেশের সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলার বড়দল পুরান হাটি মাষ্টার বাড়ী।

ফ্রান্সের প্রথম দফার ফলাফলে দেখা যাচ্ছে নতুন রাজনৈতিক ভারসাম্যের ইঙ্গিত। জঁ লুক মেলনশোরের অতিবাম দল এলএফই এবং মারিন লো পেনের কট্টর ডান ন্যাশনাল র‌্যালি (আরএন) বেশ কিছু শহরে অগ্রগতি করেছে। অন্যদিকে পরিবেশবাদী দল (ইকোলোজিস্ট) কিছু গুরুত্বপূর্ণ শহরে চাপে পড়েছে। দ্বিতীয় দফার ভোট নেওয়া হবে রোববার, ২২ মার্চ।

4

Sharing is caring!

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

6 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

7 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

5 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

6 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সেগুপ্তা কানিজ আক্তার’র ভূমিকা অনবদ্য ছিল: সাখাওয়াত এরশেদ

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সেগুপ্তা কানিজ আক্তার’র ভূমিকা অনবদ্য ছিল: সাখাওয়াত এরশেদ

8 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন

সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: আবুল কাহের চৌধুরী শামীম

সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: আবুল কাহের চৌধুরী শামীম

3 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল

7 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

5 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট

1
4