editor
প্রকাশিত: 6:50 PM, November 1, 2020
ফ্রান্সে নবী করিম হযরত মোহাম্মদ (সাঃ)’র ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে ছাতক খাদিমুল ইসলাম পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা ও মাদ্রাসা থেকে খন্ড-খন্ড মিছিল শহরের লাল মসজিদ এলাকায় এসে জড়ো হতে থাকে।
করোনা মহামারী উপেক্ষা করে প্রতিবাদী হাজার-হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। এক পর্যায়ে গোটা শহর পরিনত হয় মিছিলের নগরীতে। হযরত মোহাম্মদ (সাঃ)কে রাষ্ট্রীয় মদদে অবমাননা করায় বিক্ষোভ মিছিলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের কুশপুত্তলিকায় জুতাপেটা করে বিক্ষোভকারী। পরে শহরের কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গনেশপুর-নোয়াগাঁও মাদ্রাসার মুহতামিম ও খাদিমুল ইসলাম পরিষদের সভাপতি শায়খ মাওলানা আব্দুল হান্নান।
মাওলানা ফজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জাউয়া মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা আব্দুস ছোবহান, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা আবুল কালাম, মাওলানা সামছুল ইসলাম, মাওলানা আব্দুল কাদির, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা ইসকন্দর আলী, মাওলানা আকিক হোসেন, মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা সালেহ আহমদ, মাওলানা লুৎফুর রহমান, এড. সুফি আলম সুহেল, মাওলানা শওকত আলী, মাওলানা আজাদ মিয়া, মাওলানা মদচ্ছির আলী, মাওলানা ইসলাম উদ্দিন, মাওলানা মাওলানা আইনুল ইসলাম, হাফিজ জিয়াউর রহমান, মাওলানা আমির আহমদ, মুফতি মোহাম্মদ নোমান, মাওলানা হিফজুর রহমান, মাওলানা এখলাছুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে এসে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। মোনাজাত পরিচালনা করেন গনেশপুর-নোয়াগাঁও মাদ্রাসার মুহতামিম ও খাদিমুল ইসলাম পরিষদ ছাতকের সভাপতি শায়খ মাওলানা আব্দুল হান্নান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন