editor

প্রকাশিত: 10:01 PM, July 6, 2023

ফ্যাসিস্ট সরকারের হাত থেকে জাতিকে রক্ষায় আন্দোলনের বিকল্প নেই: খন্দকার মুক্তাদির

ফ্যাসিস্ট সরকারের হাত থেকে জাতিকে রক্ষায় আন্দোলনের বিকল্প নেই: খন্দকার মুক্তাদির

সিলেট সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভা

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ দেশের মানুষ মুক্তির অপেক্ষায় প্রহর গুণছে। দেশে আইনের শাসন নেই। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী শক্তিকে নির্মূল করা হচ্ছে। দলীয়করণের মাধ্যমে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে দেয়া হয়েছে। মেগা উন্নয়নের নামে জাতিকে ধোকা দিয়ে মেগা লুটপাট করা হয়েছে। নিত্যপণ্যের দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এরই মধ্যে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং বিদ্যুতখাতে সরকারের সীমাহিন ব্যর্থতা আর লুটপাটের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। ফ্যাসিস্ট সরকারের হাত থেকে জাতিকে রক্ষায় আন্দোলনের বিকল্প নেই। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুবসমাজকে সম্পৃক্ত করতে ৯ জুলাই সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি (৯ জুলাই) বৃহস্পতিবার রাতে নগরীর সোনাতলাস্থ একটি কমিউনিটি সেন্টারে সিলেট সদর উপজেলা বিএনপির ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান ও আগামী ৯ জুলাই সিলেট বিভাগীয় তারুণ্য সমাবেশ সফলের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজীজুর রহমান আজীজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, এ.কে.এম তারেক কালাম, আলহাজ্ব শহিদ আহমদ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ সিদ্দিক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, ওয়ারিছ আলী, সিরাজ মিয়া, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা আহমদ আলী, কছির উদ্দিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী জাহেদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, হাটখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম টুকেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হোসেন, আকরাম আলী মাসুক, ফখর উদ্দিন, সহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কামাল আহমদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাছনাত, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক আইনুল হক, বাবুল হোসেন, মাসুক মিয়া, রুহুল মিয়া, তৈয়বুর রহমান, সৈয়দ ছালেহ আহমদ শাহনাজ, হাজী কাঞ্জন, আব্দুল্লাহ, যুবদলের আব্দুল সালাম, আলীউর রহমান আলিকুর, জামাল আহমদ, নুরুর আলম, আব্দুল আহাদ রানা, এনাম হোসেন শিপন, রাগীব আহমদ তারেক, সিদ্দিকুর রহমান রুবেল, বাবুল হোসেন, মোশাহিদুল ইসলাম, ফয়জুল ইসলাম, আশিকুর রহমান আশিক, স্বেচ্ছাসেবক দলের তারেক মনওয়ার, কামরুল ইসলাম রানা, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দিলোয়ার হোসেন সায়েম, মামুন আহমদ মুন্না, আলী আহমদ, কামরান উদ্দিন অপু, আসিফ আহমদ আসিফ, রুকুনুল ইসলাম শামিম, জাবেদ ইকবাল, নুমাসুল ইসলাম সানি প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়