editor
প্রকাশিত: 11:06 PM, September 29, 2021
অনলাইন ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, রাশিয়া-তুরস্কের সম্পর্কের ওপর সিরিয়ার শান্তি নির্ভর করছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের পর তুর্কি প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।
তুরস্কের স্থানীয় গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বুধবার দক্ষিণ রাশিয়ার পর্যটন নগরি শোচিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন। এরদোগান সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে রাশিয়া-তুরস্ক সম্পর্কের ওপর জোর দেন।
এরদোগানের সঙ্গে সাক্ষাতের পর ভ্লাদিমির পুতিন বলেন, যদিও তুরস্কের প্রেসিডেন্ট সঙ্গে বৈঠক সর্বদা সমস্যা সংক্রান্ত বিষয়ের বাইরে হয় না, তবে দুই দেশের প্রতিষ্ঠানগুলোর সেই সমস্যা দ্রুত মিটিয়ে ফেলার সক্ষমতাও রয়েছে।
পুতিন ২০২০ সালে নাগোর্নো-কারবাখ শান্তি স্থাপনে মস্কো-আঙ্কারার গুরুত্বপূর্ণ ভূমিকার উদাহরণ দেন। এছাড়া রুশ প্রেসিডেন্ট তুরস্কের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের বিষয়টিও ফোকাস করেন। তিনি বলেন, রাশিয়ায় বর্তমান তুরস্কের বিনিয়োগ দাঁড়িয়েছে ১.৫ বিলিয়ন আর তুরস্কে রাশিয়ার ৬.৫ বিলিয়ন।
সম্প্রতি জাতিসংঘের সাধারণ সম্মেলনে নিউ ইয়র্ক সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। কিন্তু এরদোগানের এই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন বাইডেন।
এই ঘটনার পর হতাশ ও ক্ষুদ্ধ এরদোগান রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে উদ্যোগী হন। এর অংশ হিসেবে তিনি রাশিয়া সফর করছেন।
এরদোগান ও পুতিন কিছু ক্ষেত্রে মিত্র হলেও সিরিয়ায় তুরস্ক প্রেসিডেন্ট আসাদ বিরোধীদের সমর্থন দিচ্ছে। অন্যদিকে তুরস্কের মিত্র রাশিয়া বাশার আল আসাদ সরকারকে সমর্থন দিয়েছে। ২০১৫ সাল থেকে ভ্লাদিমির পুতিন আসাদ সরকারকে সামরিক সহায়তা প্রদান করছে।
তবে সিরিয়ায় রাশিয়া ও তুরস্ক পরস্পরবিরোধী গ্রুপকে সমর্থন দিলেও সিরিয়ায় উত্তরে এই দুই দেশের মধ্যস্থতায় অনেক যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। এরমধ্যে ২০১৮ সালের ইদলিবের যুদ্ধবিরতিও রয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন