editor
প্রকাশিত: 6:17 PM, March 17, 2023
সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অবিনাশী সত্তা। তিনি সমাজ, রাষ্ট্র, পারিপার্শ্বিকতা পরিষ্কার ভাবে অনুধাবন করতে পেরেছিলেন বিধায় একটি রাষ্ট্র এবং জাতি উপহার দিতে পেরেছেন। বঙ্গবন্ধুর আদর্শ আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শিশুদের কল্যাণে বঙ্গবন্ধু আজীবন কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আগামীর প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।
তিনি শুক্রবার (১৭ মার্চ) সকালে নগরীর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন, রচনা, কবিতা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকীর কেক কাটেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ আলমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষিকা রমা চক্রবর্তী এবং সহকারি শিক্ষক মাহবুবুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের গভর্ণিং বডির সদস্য উপ পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমদ।
এর আগে পুলিশ লাইনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম এর নেতৃত্বে পুস্পস্তবক অর্পন করা হয়। এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন