editor

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০

বঙ্গবন্ধুর ওপর সোমবার স্মারক বক্তৃতা করবেন রাষ্ট্রপতি

বঙ্গবন্ধুর ওপর সোমবার স্মারক বক্তৃতা করবেন রাষ্ট্রপতি

4

অনলাইন ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ-২০২০) উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে আজ রবিবার সন্ধ্যায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। দেশের ইতিহাসে প্রথম এই বিশেষ অধিবেশন চলাকালে সংসদ ভবন জুড়ে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। সোমবার সন্ধ্যা ৬টায় অধিবেশনে বঙ্গবন্ধু’র ওপর স্মারক বক্তৃতা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

অধিবেশনের শুরুতে সকল সংসদ সদস্যকে অধিবেশনে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ-২০২০) উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন। সোমবার থেকে বিশেষ অধিবেশনের কার্যক্রম শুরু হবে। যা আগামী ১২ নভেম্বর পর্যন্ত চলবে। সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মূল্যবান ভাষণ দিবেন। এরপর বঙ্গবন্ধুর কর্মময় ও বর্ণাঢ্য জীবনের ওপর সংসদ সদস্যরা আলোচনা করবেন। তিনি উচ্চ আদালতের নির্দেশ মতো অধিবেশন কক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টানানো হয়েছে বলে সংসদকে অবহিত করেন। এরপর গুরুত্বপূর্ণ এই অধিবেশন পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
এরপর স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার জন্য ৫ সদস্যদের সভাপতিমণ্ডলী নির্বাচন করেন স্পিকার। নির্বাচিতরা হলেন- আবুল কালাম আজাদ, মো. শামসুল হক টুকু, আনিসুল ইসলাম মাহমুদ ও উম্মে কুলসুম স্মৃতি।

3

অধিবেশনে ৬জন সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। তারা হলেন- সাবেক গণপরিষদ সদস্য সৈয়দ এ কে এম এমদাদুল বারী, সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন এবং সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, নুরুল ইসলাম, খন্দকার গোলাম মোস্তফা বাটুল ও শামছুল হক তালুকদার ছানু। এছাড়া দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) মাহবুবে আলম, জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক, হেফাজতে ইসলামের আমির অল্লামা শাহ আহমদ শফী, একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রশীদ হায়দার, বিশিষ্ট সাংবাদিক ও কবি আবুল হাসনাতের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। শোক প্রস্তাব উত্থাপন শেষে এক মিনিট নিরাবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

3

অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণীয় নোটিশের কার্যক্রম স্থগিত রাখা হয়। অধিবেশনে আইনমন্ত্রী আনিসুল হক ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ-২০২০’ সংসদে উত্থাপন করেন। পরে ‘তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০১৯’ সংসদে উত্থাপন করেন তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান। সংসদীয় কমিটির রিপোর্ট উত্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মেহের আফরোজ ও জাতীয় সংসদের সরকারী হিসাব কমিটির সভাপতি ডা. মো. রুস্তম আলী ফরাজী।
সংসদে উত্থাপিত বিল পরীক্ষা-নিরীক্ষা শেষে সে সম্পর্কিত প্রতিবেদন অধিবেশনে উপস্থাপন করেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থাযী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মো. আবু জাহির, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুস, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

6

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সন্ধ্যা ৬টায় সংসদের বিশেষ অধিবেশনের কার্যক্রম শুরু হবে। শুরুতে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ভাষণ সংসদ কক্ষে দেখানো হবে। এরপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবন নিয়ে ও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার পর তা নিয়ে আলোচনার জন্য একটি সাধারণ প্রস্তাব আনা হবে। ওই প্রস্তাবের ওপর সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনা শেষে তা পাস হবে। সাধারণ প্রস্তাবের ওপর টানা চার দিন আলোচনা শেষে আগামী বৃহস্পতিবার প্রস্তাবটি গ্রহণ করা হবে। এরপর আগামী সপ্তাহে দুই বা তিন দিন সাধারণ বৈঠক চলার মাধ্যমে অধিবেশনটি শেষ হবে।

2

উল্লেখ্য, এর আগে মুজিববর্ষ উপলক্ষে গত ২২ মার্চ সংসদের বিশেষ অধিবেশন (সপ্তম অধিবেশন) আহ্বান করা হলেও দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি বেড়ে যাওয়ায় তা স্থগিত করেন রাষ্ট্রপতি। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সর্বশেষ নতুন করে অধিবেশন ডাকা হয়।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

4 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

2 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

7 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র‌্যাব সদস্য ইমন আচার্য

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

4 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

2 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

6 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

2 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

2 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

1
4