editor
প্রকাশিত: 4:19 PM, December 15, 2020
অনলাইন ডেস্ক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও মুজিববর্ষের লোগো সম্বলিত লাল-সবুজ রঙের ছাতা উপহার পেয়েছেন সুনামগঞ্জের শতাধিক ইমাম ও আলেম-ওলামাবৃন্দ। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষের এই উপহার ভার্চুয়াল উপস্থিত থেকে ইমামদের মধ্যে বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। জাতির জনকের জন্মশতবার্ষিকীতে জেলা প্রশাসনের এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ইমাম ও আলেম-ওলামা বৃন্দ।আলেম ওলামাবৃন্দ বাংলাদেশের সবার সমান মর্যাদা প্রতিষ্ঠায় সরকারের ভূমিকার প্রশংসা করে সরকারকে সহযোগিতার আশ্বাস দেন। পরে আলেমবৃন্দ মোনাজাত পরিচালনার মাধ্যমে দেশে শান্তি ও সম্প্রীতি রক্ষার আহ্বান জানান। আলেমবৃন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন। তাই এই দেশের মানুষ হিসেবে তাকে আমাদেরকে সম্মান করতে হবে।এদিকে মুজিববর্ষের উপহার বিতরণের পাশাপাশি জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে হাওরের জীবন মান উন্নয়ন, হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে ইমাম-মোয়াজ্জিনদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ শীর্ষক ভূমিকা নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন এই কর্মশালার আয়োজন করে। এতে ১১ উপজেলার অন্তত শতাধিক ইমাম অংশগ্রহণ করেন।মুজিববর্ষের উপহার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আরো বক্কতব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি আনিস মাহমুম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ,
S/H-(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন